Women's Asian Champions Trophy: টানা পাঁচ ম্যাচে জয়, সেমিফাইনালের আগে জাপানকে হারাল ভারত
মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। বিহারের রাজগীরে এই টুর্নামেন্টের টানা পঞ্চম ম্যাচে জয় পেল ভারতীয় মহিলা হকি দল। শনিবারকে চিনকে হারানোর পর রবিবার জাপানের বিরুদ্ধে দাপুটে জয় পেল ভারত। সেই সঙ্গে সেমিফাইনালের আগে ভারত বাড়তি আত্মবিশ্বাসও সংগ্রহ করে নিল এই ম্যাচ থেকে।
জাপানকে ৩-০ গোলে হারিয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। ভারতীয় দল আগেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে। রবিবারের ম্যাচ ছিল শেষ চারের আগে পরীক্ষা নীরিক্ষা করে নেওয়ার। কিন্তু এই ম্যাচেও কোনও রকম সুযোগ ছাড়ল না ভারতীয় মহিলা,চিনকে চূর্ণ করার পর জাপানের বিরুদ্ধেও দাপটের সঙ্গে খেলা শুরু করে ভারতীয় মহিলা দল।

অবশেষে ৩৭ মিনিটে প্রথম গোলের সন্ধান পায় ভারত। নভনীত কৌরই প্রথম গোল করলেন। এরপর ৫২ এবং ৫৯ মিনিটে হল আর দুটি গোল। পেনাল্টি কর্ণার থেকে জোড়া গোল করলেন দীপিকা। এই নিয়ে টানা পঞ্চম ম্যাচে ভারত জয় হাসিল করল।
আগেই ভারতীয় দলের সেমিফাইনালের স্থান নিশ্চিত হয়েছে। শেষ চারের লড়াইয়েও ভারত জাপানেররই মুখোমুখি হবে। ফলে দুই দলই এই ম্যাচে একে ওপরকে মেপে নিল। ভারতীয় মহিলা দল যেভাবে টুর্নামেন্টের শুরু থেকে পারফরম্যান্স করছে তাতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সমর্থকরা।












Click it and Unblock the Notifications