Vinesh Phogat: ‘কঠিন সময়ে পাননি কোনও সমর্থন’, মোদীকে নিশানা ভিনেশের, আক্রমণ করলেন ব্রিজভূষণকেও

কয়েক সপ্তাহ আগে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন ভিনেশ ফোগাট। কংগ্রেসের টিকিটে হরিয়ানা বিধানসভা নির্বাচনেও লড়ছেন। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কুস্তিগীর তথা রাজনীতিবিদ ভিনেশ ফোগাট।

ভিনেশ ফোগাটের অভিযোগ প্যারিসের কঠিন সময়ে প্রধানমন্ত্রী মোদী তাঁকে একবার ফোনও করেননি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিনেশ বলেন, 'প্রধানমন্ত্রী কখন টুইট করলেন? আমি ফাইনালে ওঠার এক দিন পরে। উনি তো সকলকে সঙ্গে সঙ্গে ফোন করছিলেন। বাড়তি ওজনের জন্য যখন আমার ফাইনাল না খেলার বিষয়টি প্রকাশ্যে এল তখন তিনি টুইট করলেন। আমি ফাইনালে ওঠার পরে কেন আমাকে প্রধানমন্ত্রী ফোন করলেন না?'

vinesh phogat

উল্লেখ্য প্রধামমন্ত্রী পদক জয়ের পরই প্রত্যেক অ্যাথলিটকে ফোন করেন। তবে ভিনেশ ফাইনালের আগে শরীরে বাড়তি ওজেনের জন্য বাদ পড়ার পরই নরেন্দ্র মোদী টুইট করেন। মোদী লিখেছিলেন সমাজ মাধ্যমে লিখেছেন, ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়র জন্য অনুপ্রেরণা। আজকের সমস্যা বেদনাদায়ক। আমি চাই যে শব্দগুলি হতাশার অনুভূতি প্রকাশ করতে পারে যা আমি অনুভব করছি। একই সঙ্গে আমি জানি যে আপনি আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন।

যন্তর মন্তরে প্রতিবাদের সময় প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন ভিনেশ। তাঁর অভিযোগ,, 'প্রধানমন্ত্রী যদি সত্যিই খেলা এবং ক্রীড়াবিদদের ভালবাসতেন তা হলে অত বড় ঘটনার পরেও উনি চুপ করে থাকতে পারতেন না। উনি সব কিছু জানার পরও কিছু বলেনি। এটা খেলোয়াড়দের প্রতি ভালবাসা প্রদর্শন নয়।'

একইসঙ্গে ভিনেশ বলেন, মোদীজি ক্রীড়াবিদদের সাথে দেখা করতে থাকেন ,তিনি খেলাধুলা সম্পর্কে আন্তরিকভাবে অনুভব করেন এবং ক্রীড়াবিদদের প্রতি অকৃত্রিম ভালবাসা থাকে তবে আমি মনে করি না যে তিনি এত বড় ঘটনা (বিক্ষোভ) হওয়ার পরেও পৌঁছনো থেকে নিজেকে আটকাতে পারতেন। তিনি সবকিছু জেনেও কিছু বলেননি। এটি প্রকৃত ভালবাসা নয় ক্রীড়াবিদদের জন্য, তিনি কেবল তাঁর ক্ষমতা দেখাতে চান।

রাজনীতি নিয়ে ভিনেশ বলেন, রাজনীতিতে বিশ্রাম নেই। কিন্তু প্রায় দুই বছর আগে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম (বিক্ষোভ) তাতে আমাদের এটা করতে হয়েছিল। আমাদের দায়িত্ব আছে এবং আপনি ক্ষমতায় না থাকলে কিছুই করা যাবে না। অলিম্পিকে আপনি একশো পদক জিততে পারেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতার সামনে তা কিছুই নয়। শূন্য। রাতে নোটবন্দি ঘোষণা করা হয় এবং গোটা দেশ বন্ধ হয়ে যায়। ক্ষমতা তাই করতে পারে। আমাদের পিছিয়ে যাওয়ার কোনও ভাবনা নেমই।

একইসঙ্গে ব্রিজ ভূষণকে নিশানা করে ভিনেশ উল্লেখ করেন, রাজনৈতিক ক্ষমতা থাকার জন্যই অন্যায় করেও পার পেয়ে যাচ্ছেন ভিনেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+