Neeraj Chopra: নীরজের জন্য বার্তা লিখলেন মনু ভাকের, বৃদ্ধি পেল দুই তারকার প্রেমের জল্পনা
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পরই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন আইকন হয়ে উঠেছেন মনু ভাকের। তাঁর সঙ্গে নীরজ চোপড়ার প্রেম নিয়েও সমাজমাধ্যমে জল্পনা তুঙ্গে। তাঁদের মধ্যে সম্পর্কের রসায়ন কেমন? তা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এরইমধ্যে মনু ভাকের কীর্তি সেই জল্পনায় নতুন করে ইন্ধন জোগালো।
রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন নীরজ চোপড়া। যেখানে নীরজ লিখেছেন, ডায়মন্ড লিগ ফাইনালের আগে তাঁর হাতে গুরুতর চোট লাগে, সেই চোট নিয়েই ফাইনালে পারফরম্যান্স করেন । প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকের নীরজ চোপড়াকে বিশেষ বার্তাটি শেয়ার করেছেন। মনু ভাকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তার মতামত ব্যক্ত করেন। তিনি নীরজ চোপড়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্যারিস অলিম্পিক্সের পরেই একটি ভাইরাল ভিডিওয় দেখা যায় গল্প করছেন মনু এবং নীরজ। তবে নেটিজেনদের বক্তব্য ছিল, একে-অপরের চোখে চোখই রাখতে পারছেন না। দুজনেই যেন লাজুক ভঙ্গিতে কথা বলছেন। আরেকটি ভিডিওয় দেখা যায়, মনুর মা কথা বলছেন নীরজের সঙ্গে। ভারতের 'সোনার ছেলে'র হাতে হাত রেখে কথা বলেন সুমেধা ভাকের।
রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন নীরজ। সেখানে মরশুম শেষে নিজের বক্তব্য তুলেে ধরেছেন তিনি। নীরজ জানিয়েছেন, গত সোমবার অনুশীলন করতে নিয়ে চোট পাই। এক্স রে-তে দেখা যায় বাঁ হাতের চতুর্থ মেটাকার্পাল হাড়ে চিড় ধরেছে। আরও একটা কষ্টকর চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কিন্তু আমার দলের প্রত্যেকের সহযোগিতায় ডায়মন্ড লিগের ফাইনালে অংশগ্রহণ করতে পেরেছি।'
ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েই ২০২৪ মরশুম শেষ করেছেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের পর ব্রাসেলসে ডায়মন্ড লিগের ফাইনালেও দ্বিতীয় স্থান পেলেন ভারতীয় জ্যাভলিন তারকা। মাত্র ১ সেমির জন্য সেরা হতে পারলেন না নীরজ।
Congratulations @Neeraj_chopra1 on a fantastic season in 2024. Wishing you a speedy recovery and more success in the coming years.#NeerajChopra https://t.co/4NUgfVtiAf
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) September 15, 2024
দীর্ঘস্থায়ী কুঁচকির চোট ২০২৪ সালে নীরজকে বার বার সমস্যায় ফেলেছে, গুরুত্বপূর্ণ অলিম্পিক্সে বছরে অস্ত্রোপচার করা থেকে নিজেকে বিরত রেখেছেন। চোটের জন্য মাঝে মাঝে তার রান আপ, ব্রেকিং এবং রিলিজকে প্রভাবিত করে, কিন্তু নীরজ তাঁর সংকল্প অটুট থাকেমন।












Click it and Unblock the Notifications