Sanjay Singh: কুস্তিগীরদের আন্দোলনে ছিল কংগ্রেসের ভূমিকা, ভিনেশ-বজরংকে নিশানা করে সরব সঞ্জয় সিং
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবারই কংগ্রেস দলে যোগ দিয়েছেন দুই তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে দুই কুস্তিগীরকে নিগয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার সকালেই ভিনেশ-বজরংকে কড়া আক্রমণ করেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং। কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খুললেন বর্তমান কুস্তি সংস্থার সচিব সঞ্জয় সিং।
সংবাদ সংস্থা এএনআইকে সঞ্জয় সিং বলেন, 'ভিনেশ এবং বজরং কংগ্রেস দলে যোগ দিয়েছেন, এর থেকেই প্রমাণিত হয় কুস্তিগীরদের আন্দোলন ছিল রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত। কংগ্রেসের ভূমিকা ছিল সেই আন্দোলনে। ব্রিজ ভূষণ শরণ সিং বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্ত আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। কিন্তু তাঁরা এখনও আমার বিরোধিতা করে যাচ্ছেন।'

কুস্তিগীরদের প্রতিবাদের নেতিবাচক প্রভাবের ইঙ্গিত করে সঞ্জয় সিং দাবি করেছেন, "আমরা তাদের জন্য অন্তত ছয়টি পদক হারিয়েছি।" তিনি আরও অভিযোগ করেছেন যে তাদের প্রতিবাদ ও কর্মসূচিগুলি কংগ্রেস নেতা দীপেন্দর হুডা দ্বারা সমর্থিত ছিল, হুডা তাদের প্রতিবাদের পিছনে মাস্টারমাইন্ড ছিলেন।
কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলে যোগ দেন শুক্রবার। তার কয়েক ঘণ্টা আগেই দুই কুস্তিগী উত্তর রেলওয়েতে তাদের নিজ নিজ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। ভিনেশ-বজরং শুক্রবার কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে তাঁরা দলে যোদগান করেন। কেসি ভেণুগোপাল তাঁদের কংগ্রেস দলে স্বাগত জানান। ভিনেশকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলনার প্রার্থী করেছে কংগ্রেস। বজরং হয়েছেন সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের কার্যকরী চেয়ারম্যান।
২০২৩ সালে কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের পর দেশে ফিরে ফের আন্দোলনে সামিল হয়েছেন ভিনেশ। কৃষকদের আন্দোলনে তাঁকে দেখা যায়। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ফসলের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা।সেখানে ভিনেশ কয়েকদিন আগে অংশ নেন। এবার সক্রিয় রাজনীতিতে অংশ নিলেন দুই কুস্তিগীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications