Vinesh Phogat: পর্দার পিছনে অনেক রাজনীতি হয়, পিটি ঊষাকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ ভিনেশের
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই কংগ্রেস দলে যোগ দিয়েছেন দুই তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে দুই কুস্তিগীরকে নিুয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার ক্রীড়া জগতের রাজনীতির বিরুদ্ধে মুখ খুললেন ভিনেশ ফোগাট। ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তারকা এই কুস্তিগীর।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিলেও শরীরে সামান্য ওজন বেশি থাকায় তাঁকে বাতিল করা হয়। মাত্র ১০০ গ্রাম ওজেনর জন্য বাতিল হওয়াকে মেনে নিতে পারেনি ভারতীয় তারকা কুস্তিগীর। রুপো জয়ের আর্জি জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ।সেখানেও তাঁকে ধাক্কা খেতে হয়েছে। প্যারিসের অভিশপ্ত অধ্যায় নিয়ে মুখ খুলেছেন ভিনেশ।

কংগ্রেস দলে যোগদানের পর একটি সাক্ষাৎকারে ভিনেশ বলেছেন, "প্যারিসে ঠিক কী ধরনের সাহায্য পেয়েছি আমার জানা নেই। হাসপাতালে পিটি ঊষা ম্যাম আমার সঙ্গে দেখা করে একটা ছবি তোলেন। কিন্তু বন্ধ দরজার পিছনে অনেক রাজনীতি হয় সেটা অনেরকেই জানতে পারেন না। প্যারিসেও একই ধরনেক ঘটনা ঘটেছিল। তাতেই আমার মন ভেঙে গিয়েছিল। অনেকেই চাইনি আমি কুস্তি থেকে অবসর গ্রহণ করি। কিন্তু কীসের জন্য কুস্তি লড়ব? এখন তো সর্বত্রই রাজনীতি হয়।"
এখানেই থেমে না থেকে ভিনেশ আরও অভিযোগ করেছেন, 'হাসপাতালের মধ্যে থেকে আপনার পক্ষে জানা সম্ভব নয় কী ধরনের কর্মকাণ্ড চলছে। জীবনের সবথেকে কঠিন সময় ছিল আমার। সেই সময়ে স্রেফ দেখানোর জন্য আমার পাশে গিয়ে দাঁড়ানো হয়েছিল। কিছু না বলেই ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ওরা নাকি আমার পাশে রয়েছে। এ ভাবে সমর্থন করা যায় না। সবকিছুই প্রচার এবং লোক দেখানোর অঙ্গ।'
কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় কোনও খেলোয়াড়ের ওজন কমানো বা বাড়ানোর দায় পুরোপুরি সংশ্লিষ্ট ক্রীড়াবিদ এবং তাঁর কোচদের উপর থেলে দেন আইওএ সভাপতি।পিটি ঊষা স্পষ্ট করে দিয়েছিলেন, ভারতীয় অলিম্পিক্স সংস্থার নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার দীনেশ পারদিওয়ালা ও তাঁর দলের কোনও ভূমিকা এতে নেই।
২০২৩ সালে কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের পর দেশে ফিরে ফের আন্দোলনে সামিল হয়েছেন ভিনেশ। কৃষকদের আন্দোলনে তাঁকে দেখা যায়। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ফসলের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা।সেখানে ভিনেশ কয়েকদিন আগে অংশ নেন।এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন তিনি।












Click it and Unblock the Notifications