Haryana Election: গণতন্ত্রের উৎসবে সামিল ভিনেশ, জিতলে মন্ত্রী হবেন? জেনে নিন কংগ্রেস প্রার্থীর উত্তর

শনিবার সকাল থেকে শুরু হয়েছে হরিয়ানাতে বিধানসভা নির্বাচন। রাজ্যের মোট ৯০টি আস‌নে ভোট হচ্ছে। ভোটের আগেই কংগ্রেস শিবিরে যোগ দেন দেশের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বিধানসভা নির্বাচনের লড়াইয়েও নেমেছেন ভিনেশ। ভোটে লড়াইয়ের পাশাপাশি শনিবার নিজেও ভোট দিলেন ভিনেশ।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন তারকা কুস্তিগীর তথা জুলানা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট। শনিবার ভোট দান শেষে সংবাদ সংস্থা এএনআইকে ভিনেশ বলেন, আমি সেই রাজনৈতিক দলকে ভোট দিয়েছি যারা নারীর অধিকার ও চাকরি দেওয়ার জন্য কাজ করে। আপনারা সবাই জানেন আমি কোন দলের কথা বলছি।

Vinesh Phogat

সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট হচ্ছে। রাজ্যের কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। ভিনেশ রাজ্যবাসীর কাছে আবেদন করেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তাঁর কথায়, 'এটা রাজ্যের জন্য বিশাল উৎসব। আমি রাজ্যের জনগণের কাছে আবেজন করছি ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।'

কিন্তু কুস্তির ম্যাট ছেড়ে কেন রাজনীতির ময়দানে নামলেন? এই প্রসঙ্গে ভিনেশ ফোগাট বলেন, 'আমরা দিনেরক পর দিনে রাস্তায় নেমে আন্দোলন করেছি। কিন্তু দিনের শেষ অপমানই জুটেছে কপালে। তাই রাজনীতিতে যোগদান‌ পছন্দ না হলেও প্রয়োজন ছিল।'

ভোটে জিতলে কি মন্ত্রী হবেন তিনি? এই প্রসঙ্গে ভিনেশ বলেন, 'এটা আমার উপর নির্ভর করছে না এটার সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্ব নেবে।' কংগ্রেস নেতৃত্ব ‌আশাবাদী এবার ভোটে তারাই জিতবেন এবং রাজ্যের ক্ষমতায় আসবেন।

শুধু ভিনেশ নন ভোট দিলেন আরও এক তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। তিনি কংগ্রেসে নাম লেখালেও ভোটে লড়ছেন না। বরং শুধু প্রচার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+