টোকিও অলিম্পিকে মহিলাদের ১০০ মিটারে সোনা জিতবেন ফ্রেজার, জানিয়ে দিলেন বোল্ট
টোকিও অলিম্পিকেও মহিলাদের ১০০ মিটারের অলিম্পিক সোনাটি নিশ্চিতভাবেই আসবে জামাইকায়। এ ব্যাপারে কোনও সংশয় নেই কিংবদন্তি উসেইন বোল্ট। রিও অলিম্পিকে সোনাজয়ী এলাইনে থম্পসন-হেরাহ-র চেয়ে তিনি সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে রাখছেন বছর ৩৪-এর শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকেই।

অলিম্পিকের দৌড়
এই নিয়ে চতুর্থ অলিম্পিকে নামতে চলেছেন ফ্রেজার প্রাইস। ২০০৮ ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন। তবে রিও অলিম্পিকের আগে চোট পাওয়া তাঁর অলিম্পিকের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। তা সত্ত্বেও রিও-র ট্র্যাকে নামেন এবং সেবারের সোনাজয়ী স্বদেশীয় এলাইনি থম্পসন হেরাহকে সমানে সমানে টক্কর দিচ্ছিলেন। তবে সেমিফাইনালের পর ফের ভোগাতে থাকে পায়ের পাতার চোট। তাই নিয়েই দৌড়ে ব্রোঞ্জ জেতেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনি ২০০ মিটারে রুপো জেতেন। ওই অলিম্পিকের পর ২০১৬ সালে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলেতে রুপোজয়ী জামাইকা দলের সদস্য ছিলেন।

ঈর্ষণীয় কেরিয়ার
অলিম্পিকে দুটি সোনা, তিনটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জেতেন ৯টি সোনা, ২টি রুপো। ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও একটি রুপো জয়ের পাশাপাশি প্যান আমেরিকান গেমস, কমনওয়েলথ গেমস, সিএআরআইএফটিএ গেমস জুনিয়র (অনূর্ধ্ব ২০) ও সিএসি জুনিয়র চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব ১৭০-তে তাঁর একটি করে সোনা রয়েছে। অনূর্ধ্ব ২০-র ইভেটে একটি ব্রোঞ্জও জিতেছেন। ২০০৯ সালের বার্লিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলেতে সোনা জেতেন। ২০১৩-এ মস্কো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই দুটি ইভেন্টের পাশাপাশি ২০০ মিটারেও সোনা জেতেন। ২০১৫ বেজিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ও ২০১৯ সালের দোহা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জেতেন ১০০ মিটার ও ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলেতে। ২০০৭ সালের ওসাকা ও ২০১১ সালের ডায়েগু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফোর ইনটু ফোর হান্ড্রেড রিলেতে রুপোজয়ী দলের সদস্য ছিলেন। ২০১৯ সালের প্যান আমেরিকান গেমসে ২০০ মিটারে সোনা জিতেছেন জামাইকার এই অ্যাথলিট।

নজিরের হাতছানি
১০০ মিটারে এবার টোকিওতে তিনি তৃতীয় অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে নামবে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। তাঁর দেশেরই কিংবদন্তি অলিম্পিয়ান উসেইন বোল্ট বলেছেন, এবার ফ্রেজার-প্রাইসকে অলিম্পিক সোনা জয়ের লক্ষ্য থেকে চ্যূত করতে পারেন তিনি নিজেই। অর্থাৎ ফ্রেজার-প্রাইসকেই সোনা জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন বোল্ট। তিনি বলেন, শেলি ভালো ছন্দে আছেন, ফর্মে আছেন, বেশি চাপ না নিয়ে সঠিকভাবে সব কিছু করতে পারলেই সাফল্য আসবে সহজেই। আমার দেশের কেউ ১০০ মিটারে তৃতীয় সোনাটি অলিম্পিক থেকে নিয়ে এলে সবচেয়ে খুশি হব আমিই।
ছবি- ইনস্টাগ্রাম

প্রতিপক্ষ থম্পসন
গত ৫ জুন ১০০ মিটারে ১০.৬৩ সেকেন্ড সময় করে তিন দশকের রেকর্ড ভেঙে জাতীয় রেকর্ড গড়েছেন ফ্রেজার-প্রাইস। বোল্টের ধারণা, টেকনিকে সামান্য পরিবর্তন করেই আরও ক্ষিপ্র হয়ে উঠেছেন এক সন্তানের জননী। তৃতীয় অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে ফ্রেজার-প্রাইসের বড় প্রতিপক্ষ নিজের দেশেরই রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনাজয়ী এলাইনে থম্পসন হেরাহ। ৬ জুলাই হাঙ্গেরিতে তিনি ১০.৭১ সেকেন্ডে ১০০ মিটার পূর্ণ করেছেন।

বোল্টের পছন্দ
বোল্টের ধারণা এই দুজনের মধ্যেই কোনও একজন মহিলাদের ১০০ মিটারে সোনা জিতবেন। হেরাহ ২০০ মিটারে দ্বিতীয় দ্রুততমা হিসেবে টোকিওতে নামবেন। তিনি জুন মাসে ২০০ মিটারে সময় করেছেন ২১.৭৯ সেকেন্ড। ২০০ মিটারে মহিলাদের মধ্যে দ্রুততমা আমেরিকান চ্যাম্পিয়ন গ্যাবি থমাস। তবে ২০০ মিটারে নয়, টোকিও অলিম্পিকে জামাইকার কোনও এক মহিলাকেই ১০০ মিটারে নিশ্চিত সোনাজয়ী হিসেবে দেখছেন বোল্ট।












Click it and Unblock the Notifications