করোনা লকডাউনের মাঝে সুসংবাদ! বাবা হওয়ার স্বাদ পেলেন দ্রুততম মানব উসেইন বোল্ট

করোনা লকডাউনের মাঝে সুসংবাদ! বাবা হওয়ার স্বাদ পেলেন দ্রুততম মানব উসেইন বোল্ট

করোনার করাল গ্রাসে চিন্তায় বিশ্ব। দেশে দেশে এখনও লকডাউন। উদ্বেগজনক এই পরিস্থিতির মাঝে খেলার দুনিয়ায় সুখবর! করোনা লকডাউনের মাঝে সুসংবাদ শোনালেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট।

বাবা হলেন অলিম্পিক স্প্রিন্ট কিংবদন্তি বোল্ট

বাবা হলেন অলিম্পিক স্প্রিন্ট কিংবদন্তি বোল্ট

বিশ্বের দ্রুততম মানব জামাইকার অলিম্পিক স্প্রিন্ট কিংবদন্তি উসেইন বোল্ট এই প্রথম বার বাবা হওয়ার আনন্দ পেলেন। করোনা লকডাউনের মাঝেই বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেট রবিবারই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জামাইকার সংবাদমাধ্যম সূত্রে বোল্ট প্রথম সন্তানের বাবা হয়েছেন বলে জানা যায়।মা-মেয়ে দু-জনেই সুস্থ রয়েছেন।

বোল্টকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিশ্বের দ্রুততম মানব বাবা হয়েছেন জেনে জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে শুভেচ্ছা জানান। ট্যুইট করে বোল্টকে সেদেশের প্রধানমন্ত্রী সস্ত্রীক অভিনন্দন জানিয়েছেন।

বান্ধবীর বেবিবাম্পের ছবি পোস্ট করেন বোল্ট

বোল্ট নিজে তাঁর বাবা হওয়া খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না করলেও প্রধানমন্ত্রী হোলনেস টুইট করে বিশ্ববাসীকে এই সুখবর দেন। এর আগে চলতি বছরের মার্চে বোল্ট তাঁর বান্ধবীর প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন বলে পোস্ট করেন ৷ বিশ্বের দ্রুততম মানব, বান্ধবী বেনেটের বেবিবাম্প সহ ছবি পোস্ট করেছিলেন ৷

করোনায় সচেতনতায় বোল্ট

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর আকার নিতে আটটি অলিম্পিক স্বর্ণপদকের মালিক উদ্বেগ প্রকাশ করেন। ১২ বছর আগে বেজিং অলিম্পিকে অসম্ভবকে সম্ভব করে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বোল্ট। সেদিনের সেই নজিরে ছবি পোস্ট করে করোনা যুদ্ধে সামাজিক দূরত্ব বজার রাখার বার্তা দেন উসেইন। জামাইকার অ্যাথলিট টুইটারে স্প্রিন্ট জয়ের মুহূর্তের ছবি পোস্ট করে, অন্য প্রতিযোগিদের অনেকটা পিছনে ফেলে বোল্ট সেদিন থেকেই সামাজিক দূরত্ব মেনে আসেন বলে মন্তব্য করেন।

বোল্টের কীর্তি

প্রসঙ্গত ২০১৭ সালেই ট্র্যাক অ্যান্ড ফিন্ড থেকে অবসর নিয়েছেন বোল্ট। টানা তিনটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জয়ের অনন্য নজির রয়েছে জামাইকান স্প্রিন্টারের দখলে রয়েছে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+