Paris Olympics 2024: নিয়ম সকলের জন্য সমান, ভিনেশ ইস্যুতে কঠোর অবস্থান বিশ্ব কুস্তি সংস্থার

শনিবারই ভারতীয় অ্যাথলিটদের প্যারিস অলিম্পিক্স যাত্রার সমাপ্তি হয়েছে। কিন্তু ভিনেশ ফোগাটকে নিয়ে বিতর্ক অব্যাহত। ভারতীয় কুস্তিগীর রুপো পাবেন কিনা সেটা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদা‌লতের রায়ের উপরেই। ভিনেশ শুধু আইওসির বিরুদ্ধে মামলা করেননি একইসঙ্গে যুক্ত করেছেন আন্তর্জাতিক কুস্তি সংস্থাকেও। এবার ভিনেশ ইস্যুতে মুখ খুলল বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা।

ভিনেশ ইস্যুতে আন্তর্জাতিক কুস্তি সংস্থার প্রেসিডেন্ট নেনাদ লালোভিচ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে মন্তব্য করেছিলেন, 'যা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু নিয়ম সকলের জন্য সমান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদকেই এই নিয়ম মেনে চলতে হবে। ওজনের মাপ আগে থেকেই নির্ধারণ করা ছিল, সবাই দেখেছে কি ঘটেছে। তার পরেও আমরা কীভাবে কাউকে প্রতিযোগিতা নামার অনুমতি দিতে পারি। আমাদের নিয়ম মেনে চলা ছাড়া আর কোন উপায় নেই।'

Paris Olympics

একইসঙ্গে তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের স্বাস্থ্যের জন্য আমরা সেই নিয়ম চালু করেছি। ক্রীড়াবিদদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওজন নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে. হয়তো নিয়মে সামান্য পরিবর্তন আনা যেতে পারে, কিন্তু আমরা নিয়ম লঙ্ঘন করতে পারি না। আমাদের মেডিকেল কমিশন যে নিয়ম চালু করেছে তা মানতে সকলে বাধ্য। তারা যেকোন পরিবর্তনের বিরোধী।

একইসঙ্গে আন্তর্জাতিক কুস্তি সংস্থার প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এখন কুস্তিগিররা খুব বেশি পরিমাণে ওজন কমাচ্ছে। যা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ওরা দেখছে না ২০-৩০ বছর পরে তাদের শরীরের কী হবে। আমরা চাই, অ্যাথলিটরা নিজেদের স্বাভাবিক ওজন ক্যাটেগরিতেই লড়ুক। তাতেই সেরা পারফরম্যান্স হয়।'

প্রাথমিকভাবে শুনানি শেষের ২৪ ঘণ্টার মধ্যেই রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছিল শুক্রবার। প্রথম দিনেই প্রায় তিন ঘণ্টা ধরে চলে শুনানি। আদালত সব পক্ষের মতামত শোনে। এই মামলা মূলত ভিনেশ ফোগাট বনাম আন্তর্জাতিক কুস্তি সংস্থা এবং আইওসির মধ্যে হচ্ছে। তবে যুক্ত আছে আইওএ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার ভিনেশ মামলার রায় ঘোষণা করা হবে। যদিও অন্য একটি সূত্রের দাবি , ভিনেশ মাম‌লার রায় ১৩ অগাস্টে আগে জনসমক্ষে আনা হবে না।

নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়। সেমিফাইনািল ম্যাচে জয়ের পর থেকেই একাধিক চেষ্টা করেন শরীর থেকে বাড়তি ওজনটা কমিয়ে ফেলতে। বহু প্রচেষ্টা করেও ভিনেশ ব্যর্থ হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+