সাক্ষীদের সমর্থনে বার্তা বিশ্ব কুস্তি সংস্থার, নির্বাসনের হুঁশিয়ারি ভারতকে

আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে বিশ্ব কুস্তি সংস্থা। সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের হেনস্থার বিরুদ্ধে অবশেষে সরব হল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। এমনকি ভারতকে নির্বাসনের হুঁশিয়ারিও দিয়ে রাখল কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বিগত কয়েক মাস ধরেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন সাক্ষী মালিক বজরং পুনিয়াদের মতো অলিম্পিকে পদকজয়ীরা। গত কয়েকদিনে প্রশাসনের সঙ্গে তাঁদের সংঘাত তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুলল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

১

একটি বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে কুস্তিগিরদের মারধর করে আটক করা হয়েছে, তাদের প্রতিবাদ স্থল থেকে উচ্ছেদ করেছেন প্রশাসনিক আধিকারিকরা, তা অত্যন্ত নিন্দনীয়। কয়েকদিনের মধ্যেই কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে আসবেন সংস্থার প্রতিনিধিরা।

দীর্ঘদিন ধরেই নির্বাচন হয়নি ভারতীয় কুস্তি ফেডারেশনের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে ফেডারেশনের আবতীয় কাজকর্ম পরিচালনা এবং নির্বাচন করার জন্য। এই প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা।

কুস্তির সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'বেশ কয়েক মাস ধরে, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং অত্যন্ত উদ্বেগের সাথে ভারতের পরিস্থিতি অনুসরণ করেছে যেখানে কুস্তিগীররা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির দ্বারা অপব্যবহার এবং হয়রানির অভিযোগ নিয়ে প্রতিবাদ করছেন। ডব্লিউএফআই সভাপতিকে প্রাথমিক পর্যায়ে সরিয়ে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি দায়িত্বে নেই।'

২

বিশ্ব কুস্তি সংস্থা বিবৃতিতে আরও উল্লেখ করেছে, 'ভারতীয় কুস্তি ফেডারেশনের পদাধিকারীদের সরিয়ে দেওয়ার পর প্রথমে বলা হয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের পর নতুন কমিটি গঠন করা হবে। সেই সময়সীমার প্রতি দায়িত্বশীল থাকা উচিত। সেটা করতে না পারলে ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করে দিতে পারে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।'

উল্লেখ্য এরআগে নির্বাচন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারনে ফিফার নির্বাসনের মুখে পড়ে এআইএফএফ। এবার একই কারনে কুস্তি ফেডারেশন নির্বাসিত হলে তা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে কলঙ্ক বাড়াবে।

ফেডারেশন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুস্তিগিররা। কিন্তু সংসদ ভবনের সামনে এই দাবি সংক্রান্ত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন সাক্ষী মালি, ভিনেশ ফোগাট , বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা।

৩

যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হয়েছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। কিন্তু একবার জেরা করা ছাড়া কোনও ব্যবস্থাই এখনও অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে নেয়নি পুলিশ।

আপাতত গঙ্গায় পদক বির্সজনের সিদ্ধান্ত স্থগিদ রেখেছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। শেষ পর্যন্ত আগামী পাঁচ দিন তাঁরা সরকারকে সময় দিয়েছেন। এরমধ্যে গ্রেফতার করতে হবে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংকে। কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ গ্রহণ ‌না করলে বড় আকারে যে আন্দোলনে যাবেন কুস্তিগীররা তাও এক প্রকার স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+