এবার টোকিও অলিম্পিকের প্রি-ট্রেনিং ক্যাম্প থেকে করোনা আক্রান্ত আমেরিকার জিমন্যাস্ট
এবার টোকিওর প্রি-ট্রেনিং ক্যাম্পে করোনা আক্রান্ত আমেরিকার অলিম্পিক জিমন্যাস্ট
এবার টোকিও অলিম্পিকের প্রি-ট্রেনিং ক্যাম্প থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আমেরিকার এক মহিলা জিমন্যাস্ট। জাপানের ইনজাই শহরের অনুশীলন শিবির থেকে ওই কিশোরী কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছে বলে জানানো হয়েছে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই কিশোরীর সংস্পর্শে আসা আমেরিকার আরও এক জিমন্যাস্টকেও বাধ্যতামূলক নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে খবর।

করোনা ভাইরাসে আক্রান্ত আমেরিকার ওই মহিলা জিমন্যাস্টের নাম প্রকাশ করা হয়নি। তবে তার অলিম্পিকে অংশগ্রহণের ওপর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আক্রান্ত কিশোরীর নাম আপাতত ওয়েটিং লিস্টে রাখা হয়েছে বলে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্ত আমেরিকার ওই জিমন্যাস্টকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার ধাক্কা সামলে আদৌ ওই কিশোরী পারফর্ম করতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আমেরিকার জিমন্যাস্ট দলের তরফে জানানো হয়েছে মৃদু লক্ষণ থাকায় রবিবারই ওই কিশোরীর কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। সোমাবার টেস্ট রিপোর্ট পজিটিভ আসতে নড়চড়ে বসে গেমস উদ্যোক্তারা। ওই জিমন্যাস্টকে সঙ্গে সঙ্গে বাকি দলের থেকে আলাদা করে দেওয়া হয়। তাঁর সংযোগে আসা আরও এক মার্কিন জিমন্যাস্টকে বাধ্যতামূলক নিভৃতবাসে পাঠানো হয়েছে। তাঁর আরও একটি কোভিড ১৯ টেস্টও করা হয়েছে বলে জানানো হয়েছে।
আমেরিকার ১০ সদস্যের জিমন্যাস্ট দল গত বৃহস্পতিবার জাপান পৌঁছয়। টোকিও নিটকস্থ ইনজাই শহরে তাদের অনুশীলন শুরু হয়। সেখান থেকে কার মাধ্যমে কোভিড ১৯ সংক্রমিত হলেন ওই কিশোরী অ্যাথলিট, তা বুঝেই উঠতে পারছে না গেমসের উদ্যোক্তারা। যেখানে প্রতিদিনই অ্যাথলিটদের করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সেখানে এমন ঘটনা কেন ঘটছে, তা ভাবাচ্ছে প্রশাসনকেও।
সবমিলিয়ে টোকিও অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত মোট ৫৯ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রতিযোগিদের সংখ্যার আধিক্য ঘটছে। গেমস ভিলিজে এখনও পর্যন্ত চার জন অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। মার্কিন জিমন্যাস্টের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের এক বিচ ভলিবল খেলোয়াড়েরও কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। রবিবার টোকিওতে মোট ১০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে গেমসের সঙ্গে সম্পর্কিত কেসের সংখ্যা পাঁচ। রবিবার দুই জন অ্যাথলিট গেমস ভিলেজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications