TSW 25K Kolkata 2024: ২৫ কিলোমিটারের দৌড়ে ভারতীয়দের মধ্যে উজ্জ্বল কারা? মাতালেন মেরি কমও
TSW 25K Kolkata 2024: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে এবার বিদেশিদের সঙ্গে সমান তালে পাল্লা দিলেন ভারতীয় অ্যাথলিটরাও। তাঁদের মধ্যেও পুরুষ ও মহিলাদের বিভাগে বেছে নেওয়া হলো তিনজন করে সেরাকে।
পুরুষদের বিভাগে ২৫ কিলোমিটার দৌড়ে খেতাব জিতলেন গুলবীর সিং। মহিলাদের বিভাগে সেরা সঞ্জীবনী যাদব। অল্পের জন্য দ্বিতীয় স্থান পেলেন বাংলার লিলি দাস।

প্রতিটি ডিসটান্স ইভেন্টে নয়া রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন গুলবীর সিং। চলতি বছরেই দু-বার ৫ ও ১০ হাজার বিভাগে নিজের রেকর্ড উন্নত করেছেন। গুয়াংঝৌ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী গুলবীর ছিলেন এবারের ইভেন্টের অন্যতম তারকা।
৮ সপ্তাহ আগে তিনি এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়ন হয়েছেন। এখন ফোকাস করছেন রোড রানিংয়ে। আজকের দৌড়ে বেশিরভাগ সময় গুলবীরের চেয়ে এগিয়ে ছিলেন সাওয়ান বারওয়াল, যিনি গত বছর এশিয়ান হাফ ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছিলেন।
আন্তর্জাতিক বিভাগের রেসে এদিন গুলবীর সঠিক সময়ে গতি বাড়িয়ে সাওয়ানকে পিছনে ফেলে দিলেন। সেই সঙ্গে ২৫কে দৌড়ে ভারতীয়দের মধ্যে রেকর্ড সময় করলেন গুলবীর। তাঁর ফিনিশিং লাইনে পৌঁছতে লাগল ১ ঘণ্টা ১৪ মিনিট ১০ সেকেন্ড। সাওয়ানের লাগল ১ ঘণ্টা ১৪ মিনিট ১১ সেকেন্ড। ভারতীয়দের মধ্যে তৃতীয় হলেন গৌরব মাথুর।
ভারতে জনপ্রিয় রানার সঞ্জীবনী যাদব ২০২২ সালের পর এবারই অংশ নিলেন কলকাতার এই ইভেন্টে। দু বছর আগের মতো এবারেও ভারতীয় মহিলাদের মধ্যে ২৫কে বিভাগে তিনিই সেরার শিরোপা আদায় করে নিলেন। কবিতা যাদব প্রথমদিকে সঞ্জীবনীকে টক্কর দিলেও শেষ অবধি পারেননি।
২৮ বছরের সঞ্জীবনীও এদিন নিজের সেরা সময় করে ফিনিশিং লাইনে পৌঁছলেন ১ ঘণ্টা ২৯ মিনিট ৮ সেকেন্ডে। যা তাঁর আগের সেরা সময়ের চেয়ে ৫ মিনিট কম। দ্বিতীয় স্থানে শেষ করলেব লিলি দাস। তিনি সময় নেন ১ ঘণ্টা ৩০ মিনিট ১৯ সেকেন্ড। কবিতা তিনে, তাঁর সময় ১ ঘণ্টা ৩২ মিনিট ১৯ সেকেন্ড।
এদিন আনন্দ রানের সূচনা করলেন এমসি মেরি কম। অলিম্পিয়ান বক্সার দৌড়ানোর সূচনার পাশাপাশি বক্সিংয়ের ভঙ্গিমায় সমর্থকদের মাতালেন। এদিন সবমিলিয়ে ২০ হাজার ৫০০-র বেশি প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নেন।
আন্তর্জাতিক তারকাদের মধ্যে ২৫কে বিভাগে খেতাব ধরে রাখলেন ইথিওপিয়ার সুতুমে কেবেদে। তবে পুরুষদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার ড্যানিয়েল এবেনিওকে পিছনে ফেলে খেতাব জিতলেন উগান্ডার স্টিফেন কিসা। টোকিও অলিম্পিক্সে ১০ হাজার মিটার ও প্যারিস অলিম্পিক্সে ম্যারাথনে নন-ফিনিশার কিসা পাঁচ বছর পর আন্তর্জাতিক ইভেন্টে সেরার শিরোপা পেলেন।
সুতুমে কেবেদে কলকাতার ইভেন্টের ২ সপ্তাহ আগে রেসে নামার কথা জানিয়েছিলেন। পেটের সমস্যা কাটিয়ে তিনিই সেরার শিরোপা ধরে রাখলেন এদিন। গতবার সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ড। এবার তাঁর ফিনিশিং লাইনে পৌঁছতে লাগল ১ ঘণ্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications