কিংবদন্তি মেরির শেষ অলিম্পিক ভেবে আবেগাপ্লুত নেটিজেন থেকে প্রাক্তনীরা
শেষ অলিম্পিক খেললেন মেরি? ধরে নিয়েই আবেগাপ্লুত নেটিজেন থেকে প্রাক্তনীরা
টোকিও অলিম্পিকের রাউন্ড অফ সিক্সটিন থেকে ছিটকে গিয়েছেন মেরি কম। কিংবদন্তির বিদায়ে হতাশ দেশের ক্রীড়া মহল। তবে কী শেষ অলিম্পিক খেলে ফেললেন ভারতীয় বক্সার? মেরি আভাস দিয়েছিলেন আগে। তা ধরে নিয়েই আবেগে মাখামাখি হল সোশ্যাল মিডিয়া। ভারতীয় বক্সারে মুগ্ধ হলেন নেটিজেন থেকে প্রাক্তনীরা। দেখে নেওয়া যাক সেই প্রতিক্রিয়া।
|
বিন্দ্রা-ভূপতির মুগ্ধতা
২০১২ সালের লন্ডন অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জয়ী ছাড়াও ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে কুর্নিশ করেছেন দেশের প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি। লিখেছেন, 'মেরি কম ফর এভার'। অন্যদিকে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জেতা প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রার কলম থেকে মেরি কমের জন্য কেবল শ্রদ্ধা ও প্রশংসা ঝরেছে।
|
ওয়াসিম জাফর
টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েও মুখে হাসি অমলিন ছিল মেরি কমের। তাতে মুগ্ধ হয়েছেন দেশের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান ওয়াসিম জাফর। মেরিকে অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন জাফর। মেরি কমে মুগ্ধ হয়েছেন দেশের প্রাক্তন হকি ক্যাপ্টেন বীরেন রাসকুইনহা।
|
রথী-মহারথীরা
টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও মেরি কমকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। ধারাভাষ্যকার, লেখক আয়াজ মেমন সহ কিংবদন্তি বক্সারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। মেরি কমকে অনুপ্রেরণা বলে উল্লেখ করেছে কলকাতা নাইট রাইডার্সও।
|
নেটিজেনদের প্রতিক্রিয়া
মেরি কম আভাস দিয়েছিলেন আগেই। তা ধরেই কিংবদন্তি যে তাঁর কেরিয়ারের শেষ অলিম্পিক খেলে ফেললেন, তা ধরে নিয়েছেন নেটিজেনদেরল একটা অংশ। অনেকে ভারতীয় বক্সারকে বিদায় শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের গর্বকে সরাসরি ধন্যবাদও জানিয়েছেন কেউ কেউ। অলিম্পিকে মেরির খেলা আর দেখা যাবে না ধরেই আবেগতাড়িত হয়ে পড়েছেন ক্রীড়াপ্রেমীদের একটা অংশ।












Click it and Unblock the Notifications