Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : দেশকে ভোর থেকেই টিভির সামনে বসিয়ে রাখা কে এই অদিতি অশোক

Tokyo Olympics : গল্ফার অদিতির জন্য ভোর থেকে টিভির সামনে ভারত, না বুঝেও সরব সোশ্যাল মিডিয়া

টোকিও অলিম্পিক থেকে পদক আনতে ব্যর্থ ভারতের পুরুষ গল্ফার অনির্বাণ লাহিড়ি ও উদয়ন মানে। সেই শূন্যতা পূরণ করে ঐতিহাসিক পদক জয়ের কাছে পৌঁছলেন দেশের মহিলা গল্ফার অদিতি অশোক। তাঁর জন্য গলা ফাটাতে ভোর থেকেই টিভির সামনে বসে গিয়েছিলেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা। কার্যত আগ্রহহীন গল্ফ এবার আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। কিছু না বুঝেও অদিতির হয়ে গলা ফাটিয়েছেন নেটিজেনরা। যাঁর জন্য এতকিছু, তাঁর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভোর থেকেই টিভির সামনে দেশ

সারা বছর যে গল্ফের খোঁজও রাখা সম্ভব হয় না, সেই খেলাই আচমকা জনপ্রিয় হয়ে উঠেছে টোকিও অলিম্পিকের প্রেক্ষাপটে। ইভেন্ট থেকে ভারতকে পদক জয়ের খুব কাছে পৌঁছে দেওয়া গল্ফার অদিতি অশোকের প্রতিটি শটই আগ্রহ নিয়ে দেখতে ভোর থেকেই টিভির সামনে বসে গিয়েছিল কার্যত গোটা দেশ। কোন শটের জন্য কত পয়েন্ট, মোট কত হোলের খেলা, সে সম্পর্কে ধারণা না রেখেই অদিতির জয় দেখার জন্য মুখিয়ে ছিল সোশ্যাল মিডিয়া। দেশের মহিলা গল্ফারের জয় আশা করেছিলেন নেটিজেনরা।

রিও অলিম্পিকে ব্যর্থতা

রিও অলিম্পিকে ব্যর্থতা

৫ বছর আগে রিও অলিম্পিকেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন গল্ফার অদিতি অশোক। নিঃশব্দেই ওই প্রতিযোগিতা থেকে বিদায়ও নিয়েছিলেন ২৩ বছরের ভারতীয় গল্ফার। ভাল শুরু করেও মাঝের দুই রাউন্ডের খারাপ স্কোরের জন্য ৪১তম স্থানে ওই প্রতিযোগিতা শেষ করা অদিতি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, রিও গেমস ছিল তাঁর কাছে অভিজ্ঞতা সঞ্চয় করার মঞ্চ। টোকিও অলিম্পিকে ভারতের পদক নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য ছিল বলেও জানিয়েছিলেন অশোক। যিনি টোকিও গেমসে নিজের সাড়া জাগানো পারফরম্যান্সের কৃতিত্ব নিজের অভিভাবকদের দিয়েছেন। মা মাহেশ্বরীর ক্যাডি হিসেবে পাশে থাকা এবার ভারতীয় গল্ফারের সবচেয়ে বড় শক্তি ছিল বলা চলে।

৫ বছর বয়স থেকে শুরু

৫ বছর বয়স থেকে শুরু

অশোক ও মাহেশ্বরী গুদলুমানির কন্যা অদিতি অশোকের জন্ম বেঙ্গালুরুতে ১৯৯৮ সালে। ২০১৬ সালে দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টোনি পাবলিক স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা ২৩ বছরের তরুণীর গল্ফে হাতেখড়ি হয়েছিল ৫ বছর বয়সে। অদিতিকে কর্নাটকের গল্ফ অ্যাসোসিয়েশন ড্রাইভিং রেঞ্জে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা। যিনি ২০১৬ সালের রিও অলিম্পিকে অদিতির ক্যাডি ছিলেন। ভারতের প্রথম এবং কনিষ্ঠতম গল্ফার হিসেবে লালা আইচা ট্যুর স্কুল চ্যাম্পিয়ন হয়ে ২০১৬ মরসুমের মহিলা ইউরোপীয়ান ট্যুরে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অদিতি। একই সঙ্গে কনিষ্টতম হিসেবে আন্তর্জাতিক ট্যুরের কিউ স্কুলের খেতাব জেতার নজির গড়েছিলেন ভারতীয় অলিম্পিয়ান। ২০১৬ সালের হিরো ওমেনস ইন্ডিয়ান ওপেন জেতা অদিতি কাতার লেডিস ওপেন ও এলপিজিএ ফাইনাল কোয়ালিফায়িং টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০১৭ সালের এলপিজিএ ট্যুর অংশ নেওয়া ভারতের প্রথম গল্ফারের স্বীকৃতি পান বেঙ্গালুরুর তরুণী। ২০১৯ মরসুমের এলপিজিএ ট্যুরের অন্তর্গত সিপি ওমেনস ওপেনে ২২-এর মধ্যে ১৩ কাট হাসিল করে ১৩ নম্বর টাইতে স্থান পেয়েছিলেন অদিতি। মহিলাদের ইউরোপীয়ান ট্যুরে পরপর দুই মরসুমে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছিলেন ভারতীয় গল্ফার। এখনও পর্যন্ত তিনটি লেডিস ইউরোপীয়ান ট্যুরের টুর্নামেন্ট সহ মোট পাঁচটি জয় রয়েছে অদিতির ঝুলিতে। ২০১৬ সালে লেডিস ইউরোপীয়ান ট্যুরের রুকি অফ ইয়ার পুরস্কার জিতেছিলেন ভারতীয় গল্ফার।

রিও অলিম্পিকে নজির

রিও অলিম্পিকে নজির

মাত্র ১৮ বছর বয়সে রিও অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অদিতি অশোক। গেমসের ১১২ বছরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ গল্ফার (পুরুষ ও মহিলা) হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে নজির গড়েছিলেন ভারতীয় তারকা। এক বছর পর এলপিজিএ ট্যুরে অংশ নেওয়ার সুয়োগ পেয়েছিলেন ভারতীয় গল্ফার। মাত্র পাঁচ বছর আগে পেশাদারি কেরিয়ার শুরু করা অদিতি বর্তমানে বিশ্ব ক্রমতালিকার ২০০তম স্থানে অবস্থান করছেন। তা সত্ত্বেও বিশ্বের এক নম্বর মহিলা গল্ফার আমেরিকা নেলি কোরদার বিরুদ্ধে টোকিও অলিম্পিকে যেভাবে লড়াই করেছেন অশোক, তাতে মুগ্ধ হয়েছে দেশ।

কোভিডে শক্তি হারিয়েছেন

কোভিডে শক্তি হারিয়েছেন

টোকিও অলিম্পিকের মহিলা গল্ফের ব্যক্তিগত ইভেন্টে চতুর্থ স্থান দখল করা অদিতি অশোক এই ফলাফলে সন্তুষ্ট নন। ম্যাচ শেষে জানান যে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীরে প্রচুর শক্তি ক্ষয় হয়েছে। নিজেকে আরও ফিট করে আগামী টুর্নামেন্টগুলি খেলবেন বলেও জানিয়েছেন অদিতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+