Tokyo Olympics : শুটিংয়ে হতাশা অব্যাহত, ২৫ মিটার পিস্তলের ফাইনালে পৌঁছতে ব্যর্থ মানু-রাহি

Tokyo Olympics : শুটিংয়ে হতাশা অব্যাহত, ২৫ মিটার পিস্তলের ফাইনালে পৌঁছতে ব্যর্থ মানু-রাহি

টোকিও অলিম্পিকের শুটিংয়ে ভারতের হতাশা অব্যাহত। মহিলাদের ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গেলেন ভারতীয় শুটাররা। মানু ভাকের কিছুটা লড়লেও অনেকটাই পিছিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন রাহি স্বর্ণবত। ইভেন্টের প্রিসিসন ও র‌্যাপিড কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে মোট ৫৮২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন মানু। ৫৭৩ পয়েন্টে থেমে যান রাহি।

আরও একবার ব্যর্থ মানু

আরও একবার ব্যর্থ মানু

১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টে আগেই ব্যর্থ হয়েছিলেন মানু ভাকের। তবু আশা জাগিয়ে মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে নেমেছিলেন ২৫ বছরের ভারতীয় শুটার। বৃহস্পতিবার ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের প্রেসিসিয়ন রাউন্ডে ২৯২ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছিলেন মানু। শুক্রবারের র‌্যাপিড কোয়ালিফিকেশন রাউন্ড থেকে তিনি ২৯০ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন। তিন সিরিজে যথাক্রমে ৯৬, ৯৭ এবং ৯৭ স্কোর করেন। তা সত্ত্বেও ফাইনালে যোগ্যতা অর্জনকারী শেষ আট প্রতিযোগীর তালিকায় নিজেকে অন্তর্ভূক্ত করতে পারেননি মানু। দুটি যোগ্যতা অর্জন পর্ব মিলিয়ে মোট ৫৮২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে প্রতিযোগিতা শেষ করেন ভারতের মহিলা শুটার।

ব্যর্থ রাহি স্বর্ণবত

ব্যর্থ রাহি স্বর্ণবত

মানু ভাকের ছাড়াও টোকিও অলিম্পিকের মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের রাহি স্বর্ণবত। প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন তিনিও। দুটি যোগ্যতা অর্জন পর্ব মিলিয়ে মোট ৫৭৩ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে ইভেন্ট শেষ করেন ভারতীয় শুটার। প্রেসিসিয়ন রাউন্ডে ২৮৭ পয়েন্ট অর্জন করা রাহি, র‌্যাপিড কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ২৮৬ পয়েন্ট হাতে রাখেন। বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা শুটারের পারফরম্যান্স দেশকে হতাশ করেছে।

খালি হাতেই দেশে ফিরছেন ভারতীয় শুটাররা?

এর আগে মহিলা ও পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল, রাইফেল ইভেন্টের ব্যক্তিগত, দলগত এবং মিক্সড ইভেন্ট থেকে পদক আনতে ব্যর্থ হয়েছেন ভারতীয় শুটাররা। স্কিট শুটিং ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় ভারত। একমাত্র সৌরভ চৌধুরী ছাড়া টোকিও অলিম্পিকের কোনও ইভেন্টের শেষ রাউন্ডে পৌঁছতে পারেননি ভারতীয় শুটাররা। এই অবস্থায় মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের দিকে তাকিয়ে ছিল দেশ। সেখানেও ব্যর্থতাই ধরা দিয়েছে। আগামী ২ অগাস্ট পুরুষদের ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে অংশ নেবেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ও সঞ্জীব রাজপুত। তাতে কী ফলাফল হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

ব্যর্থতার কাটাছেঁড়া

ব্যর্থতার কাটাছেঁড়া

গত পাঁচ বছরে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট থেকে পদক অর্জন করা ভারতীয় শুটাররা কেন টোকিও অলিম্পিকে ধোপে টিকলেন না, তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন। যদিও এই ব্যর্থতার দায় দেশের শুটার এবং কোচদের দিতে রাজি হননি এনআরআই প্রধান রনিন্দর সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+