কিংবদন্তি অঞ্জুর রেকর্ডের অংশীদার হতে চোখ সোনার ছেলে নীরজের চোখে কোন টুর্নামেন্ট

২০২২ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জেতাই নীরজ চোপড়ার নতুন লক্ষ্য।

অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের হয়ে প্রথম সোনা জিতে রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন নীরজ চোপড়া। ২৩ বছরের জ্যাভলিন থ্রোয়ারের গর্বে গর্বিত দেশ। একধাপে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া তরুণ অ্যাথলিট অবশ্য এখানেই থেমে যেতে চান না। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশের জন্য আরও সফলতা অর্জন করাই যে তাঁর লক্ষ্য, তা নিজেই জানিয়েছেন অ্যাথলিট। এবার কোন টুর্নামেন্টকে পাখির চোখ করছেন সোনার ছেলে, তা জেনে নিন।

কোন টুর্নামেন্ট পাখির চোখ

কোন টুর্নামেন্ট পাখির চোখ

২০১৮ সালের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীরজ চোপড়াকে ২০১৯ সালের কনুইয়ের চোটে ভুগতে হয়েছে। ফলে সে বছরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। প্রতিযোগিতার ২০২২ সালের সংস্করণ আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে অংশ নেওয়া শুধু নয়, দেশের হয়ে সোনা জেতাও যে তাঁর লক্ষ্য তাও জানাতে ভোলেননি চোপড়া। ইতিমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জেতা নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা হতে পারলে এক বৃত্ত সম্পন্ন হবে।

অঞ্জু ববি জর্জের রেকর্ড স্পর্শ করার ইচ্ছা

অঞ্জু ববি জর্জের রেকর্ড স্পর্শ করার ইচ্ছা

একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালে সোনা জিতেছিলেন প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ। প্রাক্তনীর সেই নজির স্পর্শ করতে চান নীরজ চোপড়া। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অধিকাংশ ক্ষেত্রে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অলিম্পিকের থেকেও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে থাকে। সেই কঠিন ধাপ পেরিয়ে সোনা জেতাই তাঁর পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন টোকিও গেমসের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। অঞ্জু (ববি জর্জ) ম্যামের মতো ওই প্রতিযোগিতার পোডিয়ামে উঠে দেশকে গর্বিত করতে চান নীরজ। তাঁকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তি অঞ্জুও।

৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করতে চান

৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করতে চান

কেরিয়ারের কার্যত সূচনা লগ্নে অলিম্পিক থেকে সোনা জিতে অন্য স্তরে পৌঁছে গিয়েছেন নীরজ চোপড়া। সেখান থেকে নেমে আসতেও তাঁর বেশি সময় লাগেনি। কারণ নতুন করে পর্বতে চড়তে চান নীরজ। তাই ঠিক করে ফেললেন নিজের পরবর্তী লক্ষ্য। জানিয়ে দিলেন, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা। উল্লেখ্য অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড রয়েছে। টোকিও গেমসে সেই রেকর্ড ভাঙতে চেয়েও পারেননি নীরজ চোপড়া। তবে আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট। উল্লেখ্য নীরজের প্রধান প্রতিদ্বন্দ্বী জার্মানির ইয়োহনাস ভেটের টোকিও গেমসে ব্যর্থ হলেও তিনি অনায়াসে ৯০ মিটারের বেশি দূরত্বে বর্শা নিক্ষেপ করতে পারেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যা নীরজের কাছে চ্যালেঞ্জের হতে পারে বলে মনে করা হচ্ছে।

সেরার সেরা নীরজ

সেরার সেরা নীরজ

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৫৯ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম হয়েছিলেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট। ২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ৬৮.৪৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন তিনি। ২০১৪ সালে প্রথম ৭০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন নীরজ। ২০১৫ সালে ৮০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। পাতিয়ালায় অনুষ্ঠিত হওয়া ভার্সিটি চ্যাম্পিয়নশিপে ৮১.০৪ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতেছিলেন পানিপথের তরুণ। ২০১৬ সালে আন্তর্জাতিক স্তরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন নীরজ। পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভারতীয়। ৮৬.৪৮ মিটার দূরত্বে তিনি বর্শা নিক্ষেপ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+