প্রো কবাডিতে ইউ মুম্বা বধ সেরে শীর্ষেই দাবাং দিল্লি কেসি, গুজরাট জায়ান্টস হারাল হরিয়ানা স্টিলার্সকে
প্রো কবাডিতে ইউ মুম্বাকে পরাস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বেঙ্গালুরু বুলসের চেয়ে ব্যবধান বাড়াল দাবাং দিল্লি কেসি। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্র্যান্ডে এদিনের অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে গিয়েছে গুজরাট জায়ান্টস।

(ছবি- প্রো কবাডি টুইটার)
গুজরাট জায়ান্টস জয়লাভ করেছে ৩২-২৬ ব্যবধানে। গুজরাটের রেইডার অজয় কুমার একাই ১১ পয়েন্ট নিশ্চিত করেন। প্রদীপের সংগ্রহ ১০ পয়েন্ট। হরিয়ানার রেইডার মিতু ৮ পয়েন্ট ও অধিনায়ক বিকাশ কাণ্ডোলা সাত পয়েন্ট আদায়ে সক্ষম হন, অলরাউন্ডার রোহিত গুলিয়া ৪ পয়েন্ট নিশ্চিত করেন।
Rivalry Week has surely got us 🤯😳😮
— ProKabaddi (@ProKabaddi) January 31, 2022
Here's why 🤩
Wanna see more? Visit https://t.co/EWWLNMn2lc right away! 🔗#VIVOProKabaddi #SuperhitPanga #HSvGG #DELvMUM pic.twitter.com/JFwZMK8bbT
দাবাং দিল্লি কেসি ৩৬-৩০ ব্যবধানে হারিয়েছে ইউ মুম্বাকে। দাবাং দিল্লির অলরাউন্ডার বিজয় ১২ ও রেইডাস আশু মালিক ৮ পয়েন্ট সংগ্রহ করেন। নীরজ নারওয়াল পেয়েছেন ৬ পয়েন্ট। ইউ মুম্বার সেরা পারফর্মার রেইডার অভিষেক সিং, তিনি ৮ পয়েন্ট আদায় করতে পেরেছেন। রেইডার শিবমের সংগ্রহ ৬।
.@DabangDelhiKC - Jab tak #SuperhitPanga jeetega nahi, tab tak top-spot chhodega nahi 😎
— ProKabaddi (@ProKabaddi) January 31, 2022
A glimpse at how things stand in #VIVOProKabaddi at the end of January 😲#HSvGG #DELvMUM pic.twitter.com/adedhuKHPp
দাবাং দিল্লি কেসি ১৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বুলসের। ফলে প্রথম দল হিসেবে এবার পয়েন্ট তালিকায় ৫০ পার করল দিল্লি। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চারে হরিয়ানা স্টিলার্স। পাঁচে থাকা ইউ মুম্বার রয়েছে ১৪ ম্যাচে ৪২ পয়েন্ট। একাদশ স্থানে থাকা গুজরাট জায়ান্টসের ঝুলিতে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট। কাল ছয়ে থাকা বেঙ্গল ওয়ারিয়র্সের বিরুদ্ধে নামবে গুজরাট জায়ান্টস। অপর ম্যাচে বেঙ্গালুরু বুলসের প্রতিপক্ষ সাতে থাকা ইউপি যোদ্ধা।












Click it and Unblock the Notifications