ভারতে আর 'এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস'-এ বিবেচ্য হবে না ক্রীড়া, জানালেন রিজিজু
ভারতে আর 'এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস'-এ বিবেচ্য হবে না ক্রীড়া, জানালেন রিজিজু
ভারতে ক্রীড়াকে আর 'এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস' হিসেবে বিবেচানা করা হবে না বলে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বলেছেন, আগামী বছর থেকে দেশের নিয়মিত পাঠ্যসূচিতে জায়গা পেতে চলেছে ক্রীড়া। 'ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন অলিম্পিজম অ্যান্ড অলিম্পিক এডুকেশন ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি' শীর্ষক অনুষ্ঠানে করোনার আতঙ্কে দূরে ঠেলে দেশে কবে শুরু হবে খেলা, তারও আভাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কিরণ রিজিজুর কথায়, তিনি বরাবারই মনে করেন যে শিক্ষার যেমন কোনও বিকল্প হয় না, তেমনই অপরিহার্য ক্রীড়া। মানুষের শরীর, মন এবং মানসিকতা গঠন ও পরিবর্তনে ক্রীড়ার বিশেষ ভূমিকা থাকে বলে দাবি রিজিজুর। তাঁর কথায়, খেলার মাঠ থেকেও শিক্ষা গ্রহণ করা সম্ভব। তাই এই ক্ষেত্রকে ঐচ্ছিক বা 'এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস' হিসেবে বিবেচনা করার কোনও মানেই হয় না বলে মনে করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ক্রীড়াকে নিয়মিত পাঠ্যের অন্তর্ভূক্ত করা হচ্ছে।
কিরেণ রিজিজু, ন্যাশনাল স্পোর্টস এডুকেশন বোর্ডের অধীনে এ সংক্রান্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। আর ওই বোর্ড তৈরির জন্য উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। একই সঙ্গে দেশের অলিম্পিক মিউজিয়াম তৈরির কথাও জানিয়েছেন কিরেম রিজিজু। বলেছেন করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে এলেই এ ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করবে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে মহামারী পরিস্থিতি থেকে বেরিয়ে আগামী দুই মাসের মধ্যে দেশে ক্রীড়া ইভেন্ট চালু করা হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন কিরেন রিজিজু।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications