WFI: স্বস্তি ফিরল ভারতীয় কুস্তি ফেডারেশনে, নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক
অবশেষে স্বস্তি ফিরল ভারতীয় কুস্তি ফেডারেশনে। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে সাসপেনশন প্রত্যাহার করা হল। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মাসে ভারতীয় কুস্তি ফেডারেশনকে বহিষ্কার করে ক্রীড়া মন্ত্রক। সেই সাসপেনশন প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। ফলে আবার ক্ষমতা ফিরে পেল ভারতীয় কুস্তি ফেডারেশন।
একটি নির্দেশিকা জারি করে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, ভারতীয় কুস্তি ফেডারেশন সংশোধনমূলক পদক্ষেপ করেছে, ফলে কেন্দ্রীয় সরকার কুস্তি ফেডারেশনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।এরফলে আবার আন্তর্জাতিক ইভেন্টের জন্য ট্রায়ালের আয়োজন করতে পারবে কুস্তি ফেডারেশন।

এর আগে নির্বাসনের জন্য এমনিতেই জাতীয় ক্যাম্প করা সম্ভব হয়নি। এর আগে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্য তড়িঘড়ি কুস্তিগীর নির্বাচন করে বিপাকে পড়েছিল ফেডারেশন।। এই পরিস্থিতিতে যদি বিশ্ব কুস্তি সংস্থাও নির্বাসিত করে, তাহলে দেশের কুস্তিগীরা আরও সমস্যার মধ্যে পড়বেন। এই কথায় মাথায় রেখেই ক্রীড়ামন্ত্রক দ্রুত সাসসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল।
সাম্প্রতিক সময়ে ভারতীয় কুস্তিতে সাফল্য কম বিতর্ক বেশি। ২০২৩ সালের শুরু থেকেই ভারতীয় কুস্তিতে বিতর্কে জেরবার। অলিম্পিক্সের মঞ্চে প্রত্যাশা অনুসারে সাফল্য আসেনি। এর আগে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সতর্ক বার্তা পাঠিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনকে। ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর রয়েছে প্রবল রাজনৈতিক হস্তক্ষেপ। যা কোনও ভাবেই মেনে নিতে নারাজ বিশ্ব কুস্তি সংস্থা।
ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর রয়েছে প্রবল রাজনৈতিক হস্তক্ষেপ। যা কোনও ভাবেই মেনে নিতে নারাজ বিশ্ব কুস্তি সংস্থা। ব্রিজ ভূষণ শরণ সিং ক্ষমতায় না থাকলেও তাঁর অনুগত সঞ্জয় সিংই ক্ষমতায় আছেন। বিশ্ব কুস্তি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোনওভাবেই ভারতীয় কুস্তি ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
অলিম্পিক্সের নিয়ম অনুসারে প্রতিটি ফেডারেশনের স্বায়ত্তশাসন থাকবে এবং অলিম্পিক্স কমিটি গঠিত নিয়ম গুলি কঠোর ভাবে মেনে চলতে হবে। যদি নিয়ম ঠিকভাবে না মানা হয়, তাহলে দীর্ঘদিনের জন্য ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করা হতে পারে।
প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্থার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু তিনি যে কুস্তি সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট। কারণ তাঁর আবাসেই এখনও চলছে কুস্তিু ফেডারেশনের অফিস। এখন দেখার কত সুষ্ঠভাবে কুস্তি ফেডারেশন পরিচালিত হয়।












Click it and Unblock the Notifications