WFI: কুস্তি নিয়ে কঠোর ক্রীড়া মন্ত্রক, অবৈধ হবে বহিষ্কৃত কমিটির আয়োজিত প্রতিযোগিতা

WFI: অলিম্পিকের বছরে কুস্তি ‌নিয়ে কঠোর হচ্ছে ক্রীড়া মন্ত্রক। সঞ্জয় সিংয়ের গোষ্ঠীর প্রতি যে ক্রীড়া মন্ত্রকের কোনও রকম সমর্থন নেই তা আরও একবার প্রকাশ্যে চলে এল। অ্যাড-হক কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ করে নিজেরাই জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ আয়োজনের তোরজোড় শুরু করেছিল বহিষ্কৃত হওয়া সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন কমিটি।

কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে বহিষ্কৃত কমিটির আয়োজিত কোনও প্রতিযোগিতাকে বৈধতা দেওয়া হবে না। এমনকি এই প্রতিযোগিতায় পদক জিতলেও তা মূল্যহীন হিসাবেই গণ্য হবে। অর্থ্যাত অ্যাডৃহক কমিটিকে এড়িয়ে বহিষ্কৃত কমিটি যেভাবে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের চিন্তাভাবনাি শুরু করেছিল তাঁকেও ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

WFI

ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ''ভারতীয় কুস্তি ফেডারেশনের বহিষ্কৃত কমিটি কোনও প্রতিযোগিতা আয়োজন করলে তাকে বৈধতা দেওয়া হবে না। অবৈধ বলে গণ্য করা হবে। এই সব প্রতিযোগিতায় পদক জিতলে তা সরকারী বিদ্যালয় বা কলেজে ভর্তি, বা সরকারী চাকরি পাওয়ার ক্ষেত্রেও অবৈধ বলেই বিবেচিত হবে। যত দিন না এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে তত দিন কুস্তির কাজকর্ম চালাবে অ্যাড-হক কমিটি। সেই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।''

নতুন বছরের শুরুতেই সঞ্জয় সিং জানিয়েছেন, 'অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে নির্বাচিত কুস্তি প্রতি‌নিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতায় এসেছিলাম। জাতীয় চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র ফেডারেশনই আয়োজন করতে পারে তাও সাধারণ সভায় আলোচনার ভিত্তিতে। আমরা খুব দ্রুত ফেডারেশনের বৈঠক ডাকব এবং সেখানে বিস্তারিত আলোচনা করব।'

নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং।কিন্তু কমিটিতে আলোচনা না করে এইভাবে কোনও প্রতিযোগিতার স্থান ও দিনক্ষণ ঘোষণা করেই বিপাকে পড়ে নির্বাচত কমিটি। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক।

অ্যাড হক প্যানেল আগামী ২ থেকে ৫ ফেব্রুয়ারি জয়পুরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করার ঘোষণা করে। কিন্তু অ্যাড হক কমিটির এই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল ফেডারেশেনর নির্বাচিত এবং বহিষ্কৃত কমিটি। তাঁরা পাল্টা জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা নেয়। কিন্তু ক্রীড়া মন্ত্রক তাঁদের যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।

ক্রীড়া মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হরিয়ানার কুস্তি সংস্থার সভাপতি রোস্তক সিং। তাঁর কথায়, 'এটা ক্রীড়া মন্ত্রকের অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।আগামী কুস্তিগীরদের জন্য এটা ভালো সিদ্ধান্ত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+