টোকিও অলিম্পিকের মুখে টাইম ম্যাগাজিনে স্থান পেলেন ভারতের সৌরভ, কারণটা জেনে নিন

টোকিও অলিম্পিকের মুখে টাইম ম্যাগাজিনে স্থান পেলেন ভারতের সৌরভ, কারণটা জেনে নিন

টোকিও অলিম্পিক শুরু হওয়ার মুখে টাইম ম্যাগাজিনে স্থান পেলেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরী। মেগা গেমসে যে যে অ্যাথলিটদের দিকে নজর থাকবে, সেই তালিকায় ভারতের থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেলেন সৌরভ। যা অলিম্পিকের আগে দেশের সফল শুটারকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

টাইম ম্যাগাজিনের তালিকা

টাইম ম্যাগাজিনের তালিকা

আগামী অলিম্পিকে নজর থাকবে বিশ্বের কোন কোন অ্যাথলিটদের দিকে, সে সংক্রান্ত এক তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ৪৮ জনের ওই তালিকায় রয়েছে জিমন্যাস্ট সিমোনে বিলেস, স্প্রিন্টার আলিসন ফেলিক্স, নোয়া লিলেসের নাম। হাই-প্রোফাইাল তালিকায় ভারতের থেকে শুটার সৌরভ চৌধুরীও জায়গা করে নিয়েছেন।

সৌরভে মুগ্ধ বিশ্ব

সৌরভে মুগ্ধ বিশ্ব

মঙ্গলবার টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শুটার সৌরভ চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখ করেছিলেন দেশের প্রশাসনিক প্রধান। সৌরভকে দেশের অনুপ্ররেণা বলেও আখ্যা দিয়েছিলেন মোদী। ভারতীয় শুটারের এমন সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও প্রভাব ফেলেছে। তাই বিশ্বের তাবড় অ্যাথলিটদের সঙ্গে টাইম ম্যাগাজিনে স্থান হয়েছে তাঁর।

এক নজরে সৌরভের কেরিয়ার

এক নজরে সৌরভের কেরিয়ার

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক শুটিং টুর্নামেন্ট থেকে মোট ১৪টি সোনার পদক জিতেছেন সৌরভ চৌধুরী। তার মধ্যে কেবল শুটিং বিশ্বকাপ থেকেই ৮টি সোনা জিতেছেন মীরাটের অ্যাথলিট। জুনিয়ার বিশ্বকাপেও তিনটি সোনা রয়েছে সৌরভের। মনু ভাকরের সঙ্গে জুটি বেঁধে তাঁর পারফরম্যান্স আলোচিত হচ্ছে সব স্তরে। অলিম্পিকে এই প্রথমবার অংশ নিতে চলা সৌরভ নিজের নামের প্রতি সুবিচার করবে বলেই আশা দেশের।

টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি অ্যাথলিট

টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি অ্যাথলিট

আগামী টোকিও অলিম্পিকে ভারতের থেকে প্রতিনিধিত্ব করতে চলেছেন মোট ১২৬ জন অ্যাথলিট। যা এক রেকর্ড বলে জানানো হয়েছে। ফলে এবার মেগা গেমস থেকে দেশ অনেক বেশি পদক জয় করবে বলেও আশা করছে দেশের ক্রীড়া মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+