Mike Tyson: টাইসনের ম্যাচে লাইভ স্ট্রিমিং-এর সময় ব্যাপক সমস্যা, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
শনিবার ছিল বহু প্রত্যাশিত সেই দিন। ১৯ বছর পর আবার প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন কিংবদন্তি মাইক টাইসন। টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ৫৮ বছর বয়সে রিংয়ে নামলেন লৌহ মানব টাইসন। ৩১ বছরের ছোট জেক পলের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন।
নেটফিক্সের এই ম্যাচের সরাসরি লাইঊ স্ট্রিমিং হয়। কিন্তু সারা বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক নেটফ্লিক্সে চোখ রাখেন। দর্শকদের চাহিদাকে সামাল দিতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হল সম্প্রচারকারী সংস্থাকে। হাজার হাজার দর্শককে লোডিং স্ক্রীনে আটকে থাকলেন বার বার রিফ্রেস করেও ম্যাচ চালু হল না। কারণ এত বেশি সংখ্যায় দর্শকের চাহিদা ছিল এই ম্যাচ দেখার সেটা পূরণ করতেই পারল না সম্প্রচারকারী সংস্থা।

এরফলে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। সমাজ মাধ্যম জুড়ে মিমের ছড়াছড়ি। সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্স নিয়ে মিমের বন্যা। অনেকেই লিখেছেন মাইক টাইসনের ম্যাচ দেখানোর জন্য কী ধরনের প্রযুক্তিগত সাপোর্ট লাগবে সেটা জানা দরকার ছিল সংস্থার।
ম্যাচ ভালোভাবে না চলার জন্য উপভোক্তার ইন্টারনেট পরিষেবাকেও দায়ী করেছেন সম্প্রচারকারী সংস্থা। সেই বিষয়ে প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের পক্ষ থেকে।
Netflix after scamming everyone into watching a fight they have no idea how to support technically #NetflixFight pic.twitter.com/6DtwOGLHif
— 800 Hertz⚡️🎶 (@800Hertz) November 16, 2024
একজন ট্রাম্পের ছবি দিয়ে লিখেছেন, আমি নেটফ্লিক্স আমি লড়াইয়ের আয়োজন করতে পারি কিন্ত ট্র্যাফিক জ্যাম সামলাতে পারব না।
Netflix telling me to check my internet speed knowing full well it’s an issue on their end #netflixcrash #PaulTyson pic.twitter.com/iWI6k8KpR5
— Shannon Self (@self24) November 16, 2024
প্ল্যাটফর্মটি এর আগেও লাইভ ইভেন্টের সময় এই ধরনের সম্মুখীন হয়েছিল। যেটা নেটফ্লিক্স ইউজারদের ট্র্যাফিকের অতিরিক্ত চাপের কারণে হয়েছিল বলে মনে করা হয়। ২০২৩ সালে 'লাভ ইজ ব্লাইন্ড' নামক একটি রিয়্যালিটি শো-এর লাইভ স্ট্রিমিং-এর সময়ও এমন সমস্যা দেখা দেয়।
২০০৫ সালের পর পেশাদার বক্সিংয়ে রিংয়ে নামলেন টাইসন । এরমাঝে ২০২০ সালে টাইসন অবশ্য বক্সিংয়ে নেমেছিলেন তবে সেটা ছিল প্রদর্শনী ম্যাচ। তবে শনিবারা আবার টাইসন ফিরলেন প্রতিযোগিতামূলক ম্যাচে। কিন্তু ৫৮ বছর বয়সী টাইসন হারলেন তাঁর থেকে ৩১ বছরের ছোট জেক পলের কাছে। ৮ রাউন্ডের লড়াই ছিল।
Anybody else's @netflix service crashing constantly during #PaulTyson pic.twitter.com/jfw4KmMKVs
— Yared Vazquez, M.D. (Octagon Doctor) (@dryared) November 16, 2024
দ্বিতীয় রাউন্ডের পরেই দম ফুরিয়ে আসছিল টাইসনের। কিন্তুে রিংয়ে শেষ পর্যন্ত লড়ে গেলেন টাইসন, বোঝালেন বয়স বাড়লেও লড়াই যে তাঁর রক্তে। ৮ রাউন্ডের লড়াই শেষে তিন বিচারক ঐক্যমতের ভিত্তিতে পলকে জয়ী ঘোষণা করেন। জেক পল ম্যাচ জিতে নিলেন ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্টের ব্যবধানে।
তবে এটাই যে তাঁর লড়াই কিনা? সে বিষয়ে ধোঁয়াশা রেখে দিলেন টাইসন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications