মালয়েশিয়া মাস্টার্স সেমিফাইনালে প্রণয়, ছিটকে গেলেন শ্রীকান্ত, শেষ চারে সিন্ধু

মালয়েশিয়া মাস্টার্সের খেতাবের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। যদিও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন কিদাম্বি শ্রীকান্ত। গতকাল রাউন্ড অব সিক্সটিন থেকে ছিটকে গিয়েছিলেন লক্ষ্য সেন।

ফলে পুরুষদের সিঙ্গলসে প্রণয় এবং মহিলাদের সিঙ্গলসে সিন্ধুর উপরেই টিকে ভারতের পদক জয়ের আশা।

পিভি সিন্ধু

সিন্ধুকে আজ অবশ্য শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেই জয় নিশ্চিত করতে হয়েছে। বিশ্বের ১৮ নম্বর ঝাং ওয়াই মানকে সিন্ধু হারালেন ২১-১৬, ১৩-২১, ২২-২০ ব্যবধানে। প্রথম গেমে সিন্ধু ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিরতিতে ১১-১০-এর লিড নিয়ে নেন। এরপর দাপট সহকারে জয় ছিনিয়ে নেন।

দ্বিতীয় গেমে একটা সময় ১০-৩ ব্যবধানে এগিয়ে যান ঝাং। এই গেমে সিন্ধু তেমন লড়াই দিতে পারেননি, শেষ অবধি হেরে যান। নির্ণায়ক গেমে সিন্ধু ৫-১ ব্যবধানে এগিয়ে যান। ঝাং পাল্টা লড়াই দিয়ে স্কোর ১২-১২ করে ফেলেন। সিন্ধু এই গেমে ১৩-১৫ ব্যবধানে পিছিয়েও পড়েছিলেন। যদিও স্নায়ুর চাপ সামলে শেষ অবধি বাজিমাত করেন।

২০-১৭ ব্যবধানে এগিয়ে থাকাকালীন সিন্ধু তিনটি ম্যাচ পয়েন্ট পেয়েছিলেন। কিন্তু তার সব কটি বাঁচিয়ে ২০-২০ করে ফেলেন ঝাং। যদিও শেষরক্ষা হয়নি। প্রতিপক্ষের দুটি ভুলের ফায়দা নিয়ে শেষ চারে পৌঁছে যান ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী শাটলার।

এইচএস প্রণয়

জাপানের কেন্তা নিশিমোতোকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন এইচএস প্রণয়। খেলার ফল ২৫-২৩, ১৮-২১, ২১-১৩। প্রথম গেমে নিশিমোতো ৪-০-এ এগিয়ে যান। প্রণয় কামব্যাক করে স্কোর ৫-৫ করে ফেলেন। ২০-১৭-তে এগিয়ে গিয়ে নিশিমোতো চারটি গেম পয়েন্ট পান। তা বাঁচিয়ে এরপর প্রণয় নিজে গেম পয়েন্ট আদায় করেন।

তৃতীয় গেম পয়েন্ট ছিনিয়ে নিয়ে শেষ অবধি প্রথম গেম জিতে নেন প্রণয়। দ্বিতীয় গেমে প্রণয় ১৮-১৯-এ পিছিয়ে পড়েও জেতার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। নির্ণায়ক গেমে স্কোর একটা সময় ৩-৩ ছিল। কিন্তু প্রণয়ের দাপটের কাছে পরাস্ত হন নিশিমোতো।

কিদাম্বি শ্রীকান্ত

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। তাঁকে হারালেন ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতা। খেলার ফল ২১-১৬, ১৬-২১, ১১-২১। প্রথম গেম দাপটের সঙ্গেই জিতেছিলেন শ্রীকান্ত। যদিও দ্বিতীয় গেম থেকে আচমকাই ছন্দ হারান শ্রীকান্ত। দ্বিতীয় গেমে ১৫-১৪-র লিড নিয়েও শেষরক্ষা করতে পারেননি।

হারেন তৃতীয় গেমেও। এই গেমেও স্কোর একটা সময় ছিল ৩-৩। সেখান থেকে টানা সাতটি পয়েন্ট জিতে ১০-৩ ব্যবধানে এগিয়ে যান আদিনাতা। এরপর আর লড়াই দিতে পারেননি শ্রীকান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+