French Open Badminton: সাত্বিক-চিরাগের ফরাসি বিপ্লব, বছরের প্রথম খেতাব জয় ভারতীয় জুটির

সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ফরাসি বিপ্লব। রবিবার ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে শিরোপা জিতে নিল ভারতীয় এই ব্যাডমিন্টন জুটি। ভারতীয় শীর্ষ বাছাই ফাইনালে চাইনিজ তাইপেইয়ের লি ঝে-হুই এবং ইয়াং পো-হসুয়ানের বিরুদ্ধে জিতে খেতাব ঘরে তুলল। ২০২২ সালের পর আরও একবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় জুটি।

ফাইনাল ম্যাচে মাত্র ৩৬ মিনিটের লড়াইয়েই প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ট্রফি জিতে নিলেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি । প্রথম গেম কার্যত সহজ জয়ই পকেটে পোরেন তাঁরা। দ্বিতীয় গেমে ৯-১১ পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক করে প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি সাত্বিক-চিরাগ। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১১, ২১-১৭।

French Open Badminto

এর আগে দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও খেতাব জয় অধরাই থাকে। তবে ফ্রেঞ্চ ওপেনে কিন্তু ট্রফি নিয়েই কোর্ট ছাড়লেন ভারতীয় শাটলার জুটি।যদিও এই টুর্নামেন্টে ফেভারিট হিসাবেই শুরু করেছিলেন ভারতীয় শাটলার জুটি। শেষ পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করলেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি।

আগামী কয়েক মাস পরই প্যারিসে বসবে অলিম্পিকের আসর। তার আগে সেই দেশে গিয়েই ব্যাডমিন্টনের খেতাব জিতল ভারত। অবূশ্যই ভারতীয় জুটিকে এই সাফল্য অলিম্পকের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে।
ভারতীয় ব্যাডমিন্টনর সাফল্যের আরও এক নাম সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি।

২০২৩ সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার শাটলারদের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতেছেন সাত্বিক-চিরাগ।১৯৮২ সালের এশিয়ান গেমসে লেয়র-প্রদীপ জুটির হাত ধরে ব্রোঞ্জ এসেছিল ভারতে। এই প্রথম ব্যাডমিন্টনে সোনা ফলালেন সাত্বিক-চিরাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+