Sania Mirza: এবার সানিয়ার বায়োপিক? নাম ভূমিকায় অভিনয় করবেন কে? টেনিস সুন্দরী দি‌লেন বিরাট আপডেট

বায়োপিক এখন বলিউডের অন্যতম হিট কনটেন্ট। মহেন্দ্র সিং ধোনি থেকে মিতালি রাজ বা মেরি কম, এই তালিকায় আছে একাধিক সুপারহিট সিনেমা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজও শুরু হয়েছে প্রাথমিকভাবে। এবার কি সেই তালিকায় জুড়তে চলেছে সানিয়া মির্জার নামও। জল্পনা উস্কে দিলেন টেনিস সুন্দরী নিজেই।

সানিয়া মির্জার জীবন জুড়ে নাটকীয় অভাব নেই, টেনিস কোর্টে সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে বিতর্কের ঝড়, সব কিছুই আছে তাঁর জীবন জুড়ে। ফলে তাঁর বায়োপিকের চিত্রনাট্য হবে বেশ জম জমাট। কিন্তু সানিয়ার চরিত্রে অভিনয় করবেন কে? সম্প্রতি একটি টিভি শো-তে অংশ নিয়ে এই প্রসঙ্গে মুখ খুলেছেন সানিয়া নিজেই।

Sania Mirza

বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে সানিয়া বলেন, 'আমার চরিত্রটা কে করবেন? প্রিয়ঙ্কা চোপড়ার -র আর কোনও বোন রয়েছেন কি?' তারপরে হেসে বলেন, অনেক গুণী অভিনেত্রীই রয়েছেন আমাদের দেশে। হয়ত আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করব। তবে তার জন্য আমার কিছু কিছু শর্ত থাকবে।'

শুধু তাই নয়, নিজের প্রোজেক্টে শাহরুখকেও চাইছেন সানিয়া। তাঁর কথায়, 'আমি নিজের বায়োপিক করতে তখনই রাজি হব, যদি শাহরুখজি নিজে এই ছবিটার সঙ্গে যুক্ত থাকেন। ’ এখানে থেমে না থেকে সানিয়া আরও বলেন, 'আমি চাই এই ছবিটার সঙ্গে অক্ষয় কুমার -ও থাকুন। তাহলে আমি নিজে, নিজের চরিত্রে এই ছবিতে অভিনয় করতে রাজি।'

সানিয়ার কথার রেশ টেনে প্রায় সঙ্গে সঙ্গে কপিল বলে ওঠেন, " আমার শোতে শাহরুখ খান একবার বলেছিলেন যে কোনওদিন যদি সানিয়া মির্জার বায়োপিক তৈরি হয়,তাহলে সেই ছবিতে আমি সানিয়ার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চাইব"।

২০১৬ সালে প্রকাশিত হয় সানিয়ার আত্মজীবনী। যা উদ্বোধন করেন শাহরুখ খান। পরে বলিউডের বাদশা জানিয়েছিলেন, সানিয়ার জীবন নিয়ে সিনেমা হওয়া উচিত। কিন্তু সেখানে টেনিস তারকার প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন কে? খোদ বলিউড বাদশা রাজি হয়েছিলেন সেই চরিত্রের জন্য।

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছিল। সেটা নিয়েও অবশ্য কম জলঘোলা হয়নি। তবে আরও একবার হায়দরাবাদের এই টেনিস সুন্দরী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কিন্তু, কী কারণে? জল্পনা চলছে, সানিয়া নাকি ফের একবার প্রেমে পড়েছেন!
সানিয়ার বায়োপিক যে ঝড় তুলতে পারে বলিউডো বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+