ব্রিজ ভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের আন্দোলনে নামতে বলেছিলেন ববিতা, চাঞ্চল্যকর দাবি সাক্ষীর

Sakshi Malik: বিজেপির বিরুদ্ধে বিজেপি! সাক্ষী মালিকের দাবি সত্যি হলে তেমনটাই সামনে আসছে। ভারতের কুস্তি সংস্থার চেয়ার দখলই ছিল কুস্তিগীরদের আন্দোলনের নেপথ্যে বড় কার?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাটালেন সাক্ষী। তাঁর দাবি, ব্রিজ ভূষণ শরণ সিংয়ের জায়গায় ভারতের কুস্তি সংস্থার সভাপতি হওয়ার বাসনা ছিল ববিতা ফোগাটের। তিনিই কুস্তিগীরদের আন্দোলনে নামার কথা বলেছিলেন।

ব্রিজ ভূষণের বিরুদ্ধে যখন যৌন হেনস্থা-সহ নানা মারাত্মক অভিযোগ উঠেছিল তখন তিনি বিজেপির সাংসদ। ববিতা ফোগাটও বিজেপি নেত্রী। ফলে ব্রিজ ভূষণকে সরিয়ে ববিতার ভারতের কুস্তি সংস্থার সভাপতি হওয়ার বাসনার কথা গোটা বিষয়টিতে অন্য মাত্রা যোগ করল।

সাক্ষী মালিক সাক্ষাৎকারে জানিয়েছেন, ববিতা কুস্তিগীরদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। সেখানেই তিনি কুস্তিগীরদের বলেছিলেন, ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে। ফেডারেশনের তৎকালীন শীর্ষকর্তা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ নানাবিধ অপকর্মের অভিযোগে সরব হতে বলেছিলেন।

মালিকের কথায়, ববিতার নিজের অ্যাজেন্ডা ছিল। তিনি ডব্লিউএফআই সভাপতি হতে চাইছিলেন বলেই আমাদের কাছে এসে প্রতিবাদে নামার কথা বলেছিলেন। গুজব রটেছে কংগ্রেস নাকি আমাদের প্রতিবাদ-আন্দোলনকে সমর্থন করেছিল। কিন্তু তা ভিত্তিহীন। ববিতা ফোগাট ও তিরথ রানার মতো দুই বিজেপি নেতাই হরিয়ানায় প্রতিবাদ চালানোর অনুমতির বন্দোবস্ত করে দিয়েছিলেন।

যদিও সাক্ষীর দাবি, কুস্তিগীরদের প্রতিবাদ-আন্দোলন পুরোটাই ববিতার প্রভাবে হয়নি। যদিও তাঁর পরামর্শেই এটি শুরু হয়েছিল। সাক্ষী বলেন, আমরা অন্ধের মতো তাঁকে অনুসরণ করিনি। তবে আমরা জানতাম ফেডারেশনে যৌন হেনস্থা, শ্লীলতাহানির মতো গুরুতর ঘটনা ঘটছে।

সাক্ষী সাক্ষাৎকারে আরও বলেছেন, আমরা বিশ্বাস করেছিলাম ববিতার মতো মহিলা ক্রীড়াবিদ যদি ফেডারেশনের সভাপতি হন, তাহলে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আমাদের লড়াই, সংগ্রামের কথা বুঝবেন বলেও আমাদের বিশ্বাস ছিল। কিন্তু তিনি আমাদের নিয়েই এত বড় খেলা খেলবেন, সেটা আমাদের ধারণার বাইরে ছিল।

সাক্ষী বলেন, আমরা এমনটাও ভেবেছিলাম ববিতা আমাদের সঙ্গে প্রতিবাদ-আন্দোলনে সামিল হবেন। কুস্তিগীরদের সঙ্গে যা যা কাণ্ড হয়েছে তার প্রতিবাদে গর্জে উঠবেন ববিতাও। ববিতার পাশাপাশি ব্রিজ ভূষণেরও সমালোচনা করেছেন সাক্ষী।

ব্রিজ ভূষণ সম্প্রতি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে প্রতিবাদে নামা কুস্তিগীররা ফিনিশ হয়ে গিয়েছেন। তার পাল্টা সাক্ষী তুলে ধরেছেন ভিনেশ ফোগাটের সাফল্যের কথা। তিনি বলেন, ব্রিজ ভূষণের দাবি কুস্তিগীররা নাকি ফিনিশ হয়ে গিয়েছেন! তাঁর কথা ভুল প্রমাণ করেছেন ভিনেশ। তিনি অলিম্পিক্সের আসরে শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন। অলিম্পিক্সে নামার আগে অবধি অপরাজেয় কুস্তিগীরকেও পরাস্ত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+