PV Sindhu: মাস্টার ব্লাস্টারকে বিবাহে আমন্ত্রণ, জীবনের নতুন অধ্যায়ের জন্য সিন্ধুকে কী বললেন সচিন?

-রচলতি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন পিভি সিন্ধু। চলতি মাসের ২২ তারিখে বিবাহ করতে চলেছেন সিন্ধু। কোনও ক্রীড়াবিদকে নন, সিন্ধু বিবাহ করছেন আইটি সেক্টরের উচ্চপদে কর্মরত বেঙ্কট দত্ত সাঈকে। রবিবার বিবাহের জন্য নিমন্ত্রণ করতে সচিন তেন্ডলকরের কাছে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। নিজের হবু বরকে সঙ্গী করে মাস্টার ব্লাস্টারের কাছে গেলেন ভারতীয় তারকা শাটলার।

সচিনের হাতে বিবাহের আমন্ত্রণপত্র তুলে দেন সিন্ধু। ব্যাডমিন্টন জগতের তারকা হলেও সচিনের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক রয়েছে সিন্ধুর। দুই ক্রীড়াবিদই একে অপরকে অত্যন্ত সম্মান করেন। সচিন, সিন্ধু এবং তাঁর হবু স্বামীর সঙ্গে সাক্ষাতের সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন।

এই পোস্টের মাধ্যেম সিন্ধুকে সচিন লেখেন, 'ব্যাডমিন্টনে তো ম্যাচের সূচনটা লাভ দিয়েই হয়। বেঙ্কট দত্ত সাঈ-র সঙ্গে তোমার গোটা জীবনটাই এই লাভেই পরিপূর্ণ থাকবে। তোমার জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে আমাদের আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি গোটা জীবনে অনেক সুখে থাকো এবং দারুণ কিছু স্মরণীয় স্মৃতি তৈরি করো, সেই কামনাই করি পিভি সিন্ধু।'

মাস্টার ব্লাস্টারকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু। আগামী ২২ তারিখ উদয়পুরে বিবাহের অনুষ্ঠান শুরু হবে। আগামী ২০ তারিখ থেকে প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে রিশেপসন অনুষ্ঠান।

সিন্ধুর বাবা পিভি রমনা পিটিআই-কে বলেন, "দুই পরিবার একে অপরকে চিনত, কিন্তু মাত্র এক মাস আগে সবকিছু চূড়ান্ত করা হয়েছিল। দুই পরিবার ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিশেপসন আছে। আাগমী মরশুমের জন্য সিন্ধু দ্রুত অনুশীলন শুরু করবে।
গত সপ্তাহেই ২০২৪ সালে প্রথম খেতাব জিতেছেন সিন্ধু। ভারতীয় সিনিয়র শাটলার লখনউতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ফাইনালে জিতে তাঁর দুই বছরের দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+