পিভি সিন্ধুর দাপুটে জয় কাওয়াকামির বিরুদ্ধে, পৌঁছে গেলেন সিঙ্গাপুর ওপেনের ফাইনালে

সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ ইভেন্টের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় বাছাই তথা ভারতের ১ নম্বর শাটলার এদিন সেমিফাইনালে ছিনিয়ে নিলেন দাপুটে জয়। জাপানের সায়েনা কায়েমি কার্যত অসহায় আত্মসমর্পণে বাধ্য হন। সিন্ধু এদিন জিতলেন ২১-১৫, ২১-৭ ব্যবধানে। ফাইনালে তিনি খেলবেন আয়া ওহোরি বনাম ওয়াং জিয়ি (WANG Zhi Yi) ম্যাচে জয়ীর বিররুদ্ধে। ওহোরি সেমিফাইনালে উঠেছেন গতকাল সাইনা নেহওয়ালকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে।

পিভি সিন্ধু পৌঁছে গেলেন সিঙ্গাপুর ওপেনের ফাইনালে

সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধুর জয় এসেছে মাত্র ৩২ মিনিটেই। প্রথম গেমে সিন্ধু টানা সর্বাধিক চারটি পয়েন্ট জিতেছিলেন। দ্বিতীয় গেমে সেটা বেড়ে হয় ৮। ফলে বোঝাই যাচ্ছে এদিনের সেমিফাইনালে কতটা দাপট নিয়ে খেলেন ভারতের তারকা শাটলার। বিশ্বের ৩৮ নম্বর শাটলার কাওয়াকামি সেমিফাইনালে উঠেছিলেন অঘটন ঘটিয়ে। চলতি প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই তাইল্যান্ডের পর্নপাওয়ি চচুওংকে (Pornpawee Chochuwong) হারিয়েছিলেন ২১-১৭, ২১-১৯ ব্যবধানে। অন্যদিকে, সিন্ধু শেষ চারের টিকিট পেয়েছিলেন চিনের হান ইউ (Han Yue)-এর বিরুদ্ধে পিছিয়ে পড়েও তিন গেমের রুদ্ধশ্বাস লড়াই জিতে। খেলাটি চলেছিল ৬২ মিনিট, সিন্ধু জয়লাভ করেছিলেন ১৭-২১, ২১-১১, ২১-১৯ ব্যবধানে। হান ইউয়ের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়ে তাঁকে তিনবারই হারান সিন্ধু।

আজ সেমিফাইনালে অবশ্য সিন্ধু সহজ জয়ই ছিনিয়ে নিয়েছেন অবাছাই কাওয়াকামির বিরুদ্ধে। এদিনের আগে দু-বার কাওয়াকামির মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। ২০১৭ সালের ইন্ডিয়া ওপেনে সিন্ধু জেতেন ২১-১৬, ২৩-২১ ব্যবধানে। এরপর ২০১৮ সালে চিন ওপেনে কাওয়াকামিকে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারান সিন্ধু। ফলে আজ সিন্ধু কাওয়াকামির বিরুদ্ধে সহজতম জয়টি ছিনিয়ে নিলেন। প্রথম গেমে কাওয়াকামি সার্ভ করলেও সিন্ধু ৪-২ ব্যবধানে এগিয়ে যান। তবে এরপর কাওয়াকামিও লড়াই চালিয়ে ঘুরে দাঁড়ান। একটা সময় ৮-১১-এ পিছিয়ে থেকেও ১১-১১ করে ফেলেন। যদিও সিন্ধুর অন্যতম অস্ত্র দীর্ঘ র‌্যালি সমস্যা বাড়াতে থাকে কাওয়াকামির। সিন্ধুও লিড বাড়িয়ে ১৪-১২, ১৬-১৪ অবস্থায় নিয়ে যান। এরপরেও সিন্ধু ক্রমাগত ব্যবধান বাড়িয়ে এগিয়ে যান ১৯-১৪ ব্যবধানে। অবশেষে সহজেই প্রথম গেম তিনি জিতে নেন ২১-১৫ ব্যবধানে।

দ্বিতীয় গেমের শুরুতেই সিন্ধু ৪-০ ব্যবধানে এগিয়ে যান। বিরতিতে সেই লিড গিয়ে দাঁড়ায় ১১-৪-এ। সিন্ধুর বিরুদ্ধে দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেননি কাওয়াকামি। ব্যবধান বেড়ে হয় ১৩-৫, ১৭-৫। অবশেষে দ্বিতীয় গেম ২১-৭-এ জিতে প্রথমবারের জন্য সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পৌঁছে যান সিন্ধু। গতকালই বিদায় নিয়েছেন সাইনা নেহওয়াল ও এইচএস প্রণয়। একমাত্র সিন্ধুই এখন ভারতের ভরসা। ২০১০ সালে সাইনা নেহওয়াল সিঙ্গাপুর ওপেনের ফাইনালে ওঠেন, তার ১০ বছর পর ফের ভারতীয় হিসেবে সিন্ধু পৌঁছে গেলেন ফাইনালে। ফাইনালেও তিনি নামবেন ফেভারিট হিসেবেই। সাইনার সিঙ্গাপুর ওপেন জয়ের কীর্তি স্পর্শ করতে পারবেন কিনা সেটা অবশ্য বলবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+