PT Usha: রঘু আইয়ারের নিয়োগ জটিলতা অব্যাহত, বিতর্কের মধ্যেই মুখ খুললেন পিটি ঊষা
ভারতীয় অ্যাথলেটিক্সের কিংবদন্তি পিটি ঊষা। অ্যাথলিট হিসেবে ভারতীয় অ্যাথলেটিক্সকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। তবে অ্যাথলিট ঊষার জীবনে যতটা সাফল্য তার থেকে বেশি বিতর্ক প্রশাসক জীবনে। বর্তমানে ভারতীয় ভারতীয় অলিম্পিক্স সংস্থার সর্বোচ্চ পদে আছেন ঊষা। সেখানেও তাঁকে নিয়ে বিতর্ক কম নয়। বিতর্কে জর্জরিত ঊষা মাইখেলকে একান্ত সাক্ষাৎকারে জানালেন সিইও নিয়োগ নিয়ে জটিলতা প্রসঙ্গে নিজের বক্তব্য।
আরপিএসজি গ্রুপের প্রাক্তন সিইও রঘু আইয়ারকে গত কয়েক মাস আগে আইওএ-র প্রশাসনিক পদে নিয়োগ করেছিলেন ঊষা। কিন্তু আইওএ-র কার্যকরী সমিতির সদস্যদের বিরোধিতায় তাঁর নিয়োগ আটকে গিয়েছে।রঘু আইয়ারের মাসিক ২০ লক্ষ টাকা বেতন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যদিও ঊষার দাবি আইওএ-র সংবিধানে সংবিধানে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ২৫ কোটির বেশি টার্নওভার সহ সংস্থাগুলির পরিচালনার মতো কঠোর যোগ্যতার মানদণ্ড মেনেই একজন সিইও নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

একান্ত সাক্ষাৎকারে ঊষা বলেন, সভায় সবার মতামত আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম রঘু আইয়ারকে নিয়োগ করার বিষয়ে। সবাই সম্মতি দেয়। মনে হয় দুই জন আপত্তি জানায়।ঊষার আরও বক্তব্য, আইওসির সদস্যরা সবাই রঘু আইয়ারকে নিয়োগ করার বিষয়ে সম্মত হয়েছেন। কিন্তু তাঁর বেতন চূড়ান্ত করছেন না।
একইসঙ্গে আইওএ সভাপতি আরও বলেছেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারত ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য লড়াই করবে। সেখানে আইওসির পক্ষ থেকে আমার থেকে জানতে চাওয়া হয় কেন আমরা সিইও নিয়োগ করছি না? কয়েক মাস কেটে যেওয়ার পর ফের নতুন করে বিজ্ঞাপণ দেওয়া হয়।
ঊষার বক্তব্য, এখানে নমিনেশন কমিটি আছে । সেই কমিটিতে আছেন নীতা আম্বানি, মেরি কমরা। এমন নয় আমি এখানে শুধু নিয়োগ করছি। গোটা বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে। এরআগে কার্যকরী সমিতির সভা পুরোটাই ভিডিও রেকর্ড করা হয়েছে। এরআগে কার্যকরী সমিতির সভায় কোনও ভিডিও রেকর্ড করা হত না। এমনকি আমাকে একাই প্রবেশ করতে হত সভায়। সদস্য ছাড়াও কাউকে অন্য কাজের জন্য সেখানে থাকার অনুমতি দেওয়া হত না। সব মিলিয়ে সিইও নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications