PT Usha: কার্যকরী সমিতির সঙ্গে সংঘাত বাড়ছে পিটি ঊষার, পাল্টা অভিযোগ তুলে কী বললেন আইওএ সভাপতি?
একরাশ প্রত্যাশা নিয়েই ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পদে বসেছেন পিটি ঊষা। অ্যাথলিট হিসেবে ভারতীয় অ্যাথলেটিক্সকে অনেক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু প্রশাসক পিটি ঊষার কেরিয়ার জুড়ে যতটা না সাফল্য তার থেকে বেশি বিতর্ক। আইওএ-র নতুন সিইও রঘুরাম আইয়ারের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রবিবার আইওএ-র কার্যকরী সমিতির সদস্যদের বিরুদ্ধে তোপ লাগলেন পিটি ঊষা।
আইওএ সভাপতি পিটি ঊষার সঙ্গে কার্যকরী সদস্যদের একটা বড় অংশের যে মতের অমিল হচ্ছে তা সংস্থার কর্মকাণ্ড থেকেই প্রমাণিত। রবিবার পিটি ঊষা ফের একবার আক্রমণ করলেন কার্যকরী সমিতির কয়েকজন সদস্যকে। একটি প্রেস বিবৃতি জারি করে কার্যকরী সমিতির কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পিটি ঊষা।

পিটি ঊষা বলেছেন, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি দীর্ঘদিন ভারতের প্রতিনিধিত্ব করেছি, ক্রীড়াবিদ এবং প্রশাসক হিসেবে আমার ৪৫ বছরের দীর্ঘ কর্মজীবনে আমি কখনই এমন ব্যক্তিদের মুখোমুখি হইনি যারা আমাদের ক্রীড়াবিদদের আকাঙ্খা এবং আমাদের দেশের ক্রীড়া ভবিষ্যত সম্পর্কে এত উদাসীন। এই ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধিতে বেশি মনোযোগী বলে মনে হয় এবং ক্রীড়া প্রশাসনে তাঁদের আগমনের অন্যতম কারণ আর্থিক লাভ করা।'
এখানেই থেমে না থেকে পিটি ঊষা অভিযোগ করেন, 'কার্যকরী সমিতিতে কয়েকজন সদস্য আছেন যাদের জীবনের অতীত ইতিহাস একেবারেই ভালো নয়। তাঁদের বিরুদ্ধে লিঙ্গ পক্ষপাত এবং যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ এবং মামলা আছে।'
আরপিএসজি গ্রুপের প্রাক্তন সিইও রঘু আইয়ারকে গত কয়েক মাস আগে আইওএ-র প্রশাসনিক পদে নিয়োগ করেছিলেন ঊষা। কিন্তু আইওএ-র কার্যকরী সমিতির সদস্যদের বিরোধিতায় তাঁর নিয়োগ আটকে গিয়েছে, এখান থেকেই শুরু হয়েছে সংঘাত।
ইতিমধ্যেই কেন সিইও নিয়োগ হচ্ছে না তা নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে চিঠি দিয়েছেন আইওএ-র একটা বড় অংশে সদস্য। সিনিয়র সহ-সভাপতি অজয় এইচ প্যাটেল, সহ-সভাপতি রাজলক্ষ্মী দেও এবং গগন নারাং, কোষাধ্যক্ষ সহদেব যাদব, যুগ্ম সচিব অলকানন্দা অশোক এবং কল্যাণ চৌবে, অন্যান্য কার্যনির্বাহী পরিষদের সদস্য অমিতাভ শর্মা, ভূপেন্দর সিং বাজওয়া, রোহিত রাজপাল, দোলা ব্যানার্জি, হরপাল সিং এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications