Neeraj Wins Gold: ‘ক্রীড়াক্ষেত্রে নীরজ মানেই সাফল্য’, ছেলের সোনা জয়ে আবেগতাড়িত বাবাও
বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছেন। হরিয়ানার পাণিপথে নীরজের গ্রামে সোমবার সকাল থেকেই উৎসবের মেজাজ। ২০২১ সালে টোকিও অলিম্পিকের দুই বছরের পর আবারও বিশ্ব মঞ্চে দেশকে সোনা এনে দিলেন নীরজ চোপড়া। ছেলের সাফল্যে গর্বিত বাবাও। নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।
সংবাদ সংস্থা এএনআইকে নীরজের বাবা সতীশ কুমার বলেন, 'এটি আমাদের পরিবার, গ্রাম এবং দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক পেয়েছি। এটা গোটা ভারতের জন্য দারুণ এক খুশির মুহূর্ত। আমি চাই দেশের যুব প্রজন্ম এই সাফল্য থেকে অনুপ্রাণিত হোক, তাঁদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাক। নীরজ ভারতে ফিরে এলে আমরা উদযাপন করব।'

নীরজের অভূতপূর্ব সাফল্যে স্বাভাবিকভাবেই চারিদিকে শুভেচ্ছার জোয়ার। সাধারণ মানুষ থেকে তারকারা, সকলেই নীরজকে শুভেচ্ছা জানাচ্ছেন সমাজ মাধ্যমে । সেই তালিকায় আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Panipat, Haryana: On Neeraj Chopra's gold medal at the World Athletics Championship in Budapest, his father Satish Kumar says, "This is a golden moment for our family, our village and the entire country. His golden medal is a joyous moment for the country..." pic.twitter.com/2RdvJ2vvKh
— ANI (@ANI) August 28, 2023
প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, 'ক্রীড়াক্ষেত্রে নীরজ মানেই সাফল্য। ওর দায়বদ্ধতা, প্যাশন এবং নিয়মানুবর্তিতা ওকে শুধু অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নই নয়, বরং বলব ক্রীড়াবিশ্বের ওর কোনও তুলনা নেই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ওর সোনা জয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
#WATCH | Mohali: Union Sports Minister Anurag Thakur congratulates Javelin thrower Neeraj Chopra for winning India's first gold medal at the World Athletics Championship 2023 in Budapest.
— ANI (@ANI) August 28, 2023
"Congratulations to Neeraj Chopra for winning gold at the World Athletics Championship… pic.twitter.com/ejPBWyWyMh
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগ ঠাকুর বলেন, "ভারতীয় অ্যাথলেটিক্সের গোল্ডেন বয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো জিতেছে।আপনার কৃতিত্বের জন্য সমগ্র জাতি গর্বিত এবং এই মুহূর্তটি ভারতীয় ক্রীড়া ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"
ভারতীয় সেনার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে সোনা জয়ীকে। সমাজ মাধ্যমে সেনার পক্ষ থেকে লেখা হয়েছে, 'নীরজ চোপড়া আমাদের আবার গর্বিত করেছেন, ভারতীয় সেনাবাহিনী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনে ৮৮.১৭ মিটার থ্রো করে স্বর্ণপদক জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানাচ্ছে।'
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফের ইরিহাস গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স সোনা আসেনি। আজ সেই অধরা সোনা জিতে নিলেন নীরজ। চোপড়া।

জ্যাভলিন থ্রো-র ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন চোপড়া।পাকিস্তানের আরশাদ নাদিম ৮৭.৮২ মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন। তিনি রূপো জিতলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications