Pro Kabaddi League: শুরু হচ্ছে প্রো কবাডি লিগ, জেনে নিন প্রথম পর্বের খেলার সম্পূর্ণ ক্রীড়াসূচি
২০০৮ সালে ভারতে সূচনা হয়েছিল ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ আইপিএলের, যা ভারতীয় ক্রিকেটের গতিপথকেই বদলে দেয়। এরপর আইপিএলকে অনুসরণ করেই একের পর এক খেলায় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। ফুটবল, হকি, টেবল টেনিসের মতোই কবাডিতে চালু হয়েছে এই লিগ। বিগত কয়েক বছরে প্রো কবাডি লিগের মাধ্যমে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফের ফিরে পেয়েছে দেশের প্রাচীন এই খেলাটি।
উৎসবের মরশুমে শুরু হচ্ছে ১১তম প্রো কবাডি লিগ। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রো কবাডি লিগের একাদশতম সংস্করণ। জনপ্রিয়তার নিরিখে আইপিএলের ঠিক পরেই আসে পিকেএলের নাম। ২০১৪ থেকে শুরু হয় এই প্রো কবাডি লিগ। এবার দেশের তিনটি শহরে এবার কারাভান ফর্ম্যাটে গোটা টর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে । আজ থেকে হায়দরাবাদে শুরু হবে প্রথম পর্বের খেলা। মোট ১২ দল এবারের লিগে অংশ নিচ্ছে।

১৯ অক্টোবর- তেলেগু টাইটনস বনাম তামিল থালাইভাস(রাত৮টা)
পুনেরি পল্টন বনাম হরিয়ানা স্টিলার্স(রাত৯টা)
২০ অক্টোবর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স( রাত ৮টা)
গুজরাত জায়ান্ট বনাম বেঙ্গালরু বুলস( রাত ৯টা)
২১ অক্টোবর- ইউপি যোদ্ধা বনাম দাবাং দিল্লি(রাত ৮টা)
পুনেরি পল্টন বনাম পাটনা পাইরেটস(রাত ৯টা)
২২ অক্টোবর- তেলেগু টাইটনস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স(রাত ৮টা)
ইউপি যোদ্ধা বনাম বেঙ্গালুরু বুলস
২৩ অক্টোবর- তামিল থালাইভাস বনাম পুনেরি পল্টন(রাত ৮টা)
গুজরাত জায়ান্ট বনাম ইউ মুম্বা
২৪ অক্টোবর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম ইউপি যোদ্ধা(রাত ৮টা)
হরিয়ানা স্টিলস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স(রাত ৯টা)
২৫ অক্টোবর- তামিল থালাইভাস বনাম পাটনা পাইরেটস(রাত ৮টা)
বেঙ্গালুরু বুলস বনাম পুনেরি পল্টন(রাত ৯ট)
২৬ অক্টোবর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম ইউ মুম্বা(রাত ৮টা)
তেলেগু টাইটনস বনাম দাবাং দিল্লি(রাত ৯টা)
২৭ অক্টোবর- তামিল থালাইভাস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স(রাত ৮টা)
ইউপি যোদ্ধা বনাম গুজরাত জায়ান্ট
২৮ অক্টোবর- হরিয়ানা স্টিলার্স বনাম দাবাং দিল্লি(রাত ৮টা)
তেলেগু টাইটনস বনাম পাটনা পাইরেটস(রাত ৯টা)
২৯ অক্টোবর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম পুনেরি পল্টন(রাত ৮টা)
বেঙ্গালুরু বুলস বনাম দাবাং দিল্লি(রাত ৯টা)
৩০ অক্টোবর- তামিল থালাইভাস বনাম গুজরাত জায়ান্ট(রাত৮টা)
ইউপি যোদ্ধা বনাম হরিয়ানা স্টিলার্স(রাত ৯টা)
৩১ অক্টোবর - দাবাং দিল্লি বনাম পাটনা পাইরেটস(রাত ৮টা)
ইউ মুম্বা বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স(রাত ৯টা)
২ নভেম্বর- ইউপি যোদ্ধা পাটনা পাইরেটস(রাত ৮টা)
বেঙ্গালুরু বুলস বনাম তেলেগু টাইটনস(রাত৯টা)
৩ নভেম্বর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম হরিয়ানা স্টিলার্স(রাত ৮টা)
ইউ মুম্বা বনাম পুনেরি পল্টন(রাত ৯টা)
৪ নভেম্বর- গুজরাত জায়ান্ট বনাম পুনেরি পল্টন(রাত ৮টা)
বেঙ্গালুরু বুলস বনাম তামিল থালাইভাস(রাত৯ট)
৫ নভেম্বর- ইউপি যোদ্ধা বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স(রাত ৮টা)
ইউ মুম্বা বনাম দাবাং দিল্লি(রাত ৯টা)
৬ নভেম্বর- ইউ মুম্বা বনাম পাটনা পাইরেটস(রাত ৮টা)
তামিল থালাইভাস বনাম তেলেগু টাইটনস(রাত৯টা)
৭ নভেম্বর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম দাবাং দিল্লি(রাত ৮টা)
গুজরাত জায়ান্টস বনাম হরিয়ানা স্টিলার্স(রাত ৯টা)
৮ নভেম্বর- জয়পুর পিঙ্ক প্যান্থার্স বনাম পাটনা পাইরেটস (রাত ৮টা)
তামিল থালাইভাস বনাম দাবাং দিল্লি(রাত ৯টা)
৯ অক্টোবর- পুনেরি পল্টন বনাম তেলেগু টাইটনস(রাত ৮টা)
বেঙ্গালুরু বুলস বনাম বেঙ্গল ওয়ারিয়র্স (রাত ৯টা)
১০ নভেম্বর থেকে দ্বিতীয় পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে। শেষ তথা তৃতীয় পর্বের ম্যাচগুলি হবে পুনের বালেয়ারি ব্যাডমিন্টন স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচগুলি শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।
প্রো কবাডি লিগে বরাবর দাপট দেখিয়ে এসেছে পাটনা পাইরেটস। প্রথম মরশুম থেকে প্রো কবাডি লিগে যাত্রা শুরু করে তারা। এর মধ্যেই তিনবার খেতাব জিতে নিয়েছে পাটনা পাইরেটস।












Click it and Unblock the Notifications