Pro Kabaddi League: তেলুগু দলকে বড় ব্যবধানে হারাল হরিয়ানা, জয় পেল দাবাং দিল্লি কেসিও
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই সোমবার সপ্তাহের শুরুর দিনেই ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। সোমবার প্রথম ম্যাচে খেলতে নেমেছিল পুণেরি পল্টন এবং দাবাং দিল্লি কেসি। অন্য ম্যাচে হরিয়ানা স্টিলার্স মুখোমুখি হয়েছিল তেলুগু টাইটান্স দলের।কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক পুণেরি পল্টন এবং দাবাং দিল্লি কেসি দলের ম্যাচের কথায়। এই ম্যাচে ৪ পয়েন্টের ব্যবধানে পুণেকে হারাল দিল্লি। ৩০-২৬ ফলে জয় পেল দিল্লি দল। দিল্লি দলের জয়ের নায়ক আশু মালিক। দিল্লির হয়ে আশু সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেন নবীন কুমার(৪)। অন্যদিকে পুণে দলের হয়ে সর্বোচ্চ সাত পয়েন্ট সংগ্রহ করেন মোহিত। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেন পঙ্কজ (৫)।

এদিকে জয়ের ধারা অব্যাহত হরিয়ানা স্টিলার্সের। সোমবার তেলুগু টাইটান্সকে ৪৬-২৫ ফলে চূর্ণ করে ১ নম্বর স্থানও আরও মজবুত করল হরিয়ানা। এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে হরিয়ানা। ২১ পয়েন্টে ব্যবধান রেখেই জয় পেল হরিয়ানা দল। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট সংগ্রহ করেন শিবম পাতারে। বিনয় দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন। তেলুগু দলের হয়ে সর্বোচ্চ আশিস নাওয়াল সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করেন।
ক্রমশ ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে হরিয়ানা। ১৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন হরিয়ানা। ১৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তেলুগু দল।












Click it and Unblock the Notifications