Pro Kabaddi League: জিতে শীর্ষস্থান মজবুত করল হরিয়ানা, গুজরাতের বিরুদ্ধে জয় পেল তামিল দল
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই শুক্রবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল হরিয়ানা স্টিলার্স এবং পাটনা পাইরেটস। অন্যম্যাচে তামিল থালাইভাস মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক হরিয়ানা স্টিলার্স এবং পাটনা পাইরেটস ম্যাচের দিকে। এই ম্যাচেও দাপুটে দয় পেল হরিয়ানা দল। ৪২-৩৬ ফলে পাটনা দলকে পরাজিত করল হরিয়ানা। জয়ী হরিয়ানা দলের হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেন শিবম পাতারে। মহম্মদ রেজা দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চে ৯ পয়েন্ট সংগ্রহ করলেন। পাটনা দলের হয়ে দেবাঙ্ক সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করলেন। প্রথম দিকে এই ম্যাচ তুল্যমূল্য হতে থাকে।

কিন্তু সময় যত এগোতে থাকে ততই খেলার উপর আধিপত্য বিস্তার করে লিগের শীর্ষস্থানাধিকরাীরা।
এই ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল হরিয়ানা দলটি। ১৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগের সবার উপর হরিয়ানা দল। এই ম্যাচের পর ক্রমশ ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে হরিয়ানা দল। ১৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল পাটনা।
অন্যম্যাচে তামিল থালাইভাস হারাল গুজরাত দলকে। ৪০-২৭ পয়েন্টে জয় হাসিল করল তামিল দলটি। জয়ী দলের জয়ে মইন শাফাগি সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করলেন। গুজরাত দলের হয়ে সর্বাধিক ১১ পয়েন্ট সংগ্রহ করলেন হিমাংশু। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল তামিল দলটি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকল গুজরাত।












Click it and Unblock the Notifications