Pro Kabaddi League: দিল্লিকে হেলায় হারাল হরিয়ানা, পাটনার বিরুদ্ধে জয় পেল তেলুগু টাইটান্স

সোমবার সপ্তাহের প্রথম দিনেই জমজমাট দুটি ম্যাচ অনুনষ্ঠিত হল প্রো কবাডি লিগে। চলতি মরশুমের শুরু থেকেই জমে উঠেছে প্রো কবাডি লিগের গ্রুপ পর্বের ম্যাচ। সোমবার প্রথম ম্যাচে হরিয়ানা স্টিলার্স মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লির। দ্বিতীয় ম্যাচে তেলুগু টাইটান্স মুখোমুখি হয়েছিল পাটনা পাইরেটস দলের। দুটি ম্যাচের ফলাফল কী হল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান?

হরিয়ানা স্টিলার্স দিল্লি দাবাং দলকে হারিয়ে দিল ৪১-৩৪ ফলাফলে। অন্যদিকে, পাটনা পাইরেটস দলের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই করে তেলুগু টাইটনস জিতল ২৮-২৬ ফলে। এই ম্যাচে হরিয়ানা স্টিলার্স দলের অধিনায়ক জয়দীপ প্রত্যাবর্তন করেন। গোটা ম্যাচে দিল্লি দাবাং দলের বিরুদ্ধে কার্যত আধিপত্য দেখিয়ে গেল হরিয়ানা স্টিলার্স। জয়ী দলের হয়ে মহম্মদ রেজা ১০ পয়েন্ট আনেন এবং শিবম পাতরে ৮ পয়েন্ট সংগ্রহ করেন।

Pro Kabaddi League

অন্যদিকে দিল্লি দলের হয়ে সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করেন আশু মালিক। ম্যাচের প্রথমে শুরুটা দুই দলই ভালোভাবে করে। হরিয়ানার আধিপত্যের মধ্যেই দিল্লির হয়ে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন আশু মা‌লিক। কি‌ন্তু খেলার সময় যত এগোতে থাকে ততই লিড বাড়াতে থাকে হরিয়ানা স্টিলার্স দল, শেষ পর্যন্ত ৭ পয়েন্টের ব্যবধান রেখেই জয় হাসিল করল হরিয়ানা।৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে হরিয়ানা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে দিল্লি।

Pro Kabaddi League: জমজমাট প্রো কবাডি লিগের আসর, কোন দলের অবস্থান কোথায়? জানুন বিস্তারিত
অন্যম্যাচে তেলুগু টাইটান্স এবং পাটনা পাইরেটস-র মধ্যে ম্যাচ কতটা তুল্যমূল্য হয়েছে সেটা স্কোর লাইন থেকে প্রমাণিত। শেষ পর্যন্ত ২ পয়েন্টের ব্যবধানে জয় হাসিল করল তেলুগু টাইটনস জিতল। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল তেলুগু দলটি। অন্যদিকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে পাটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+