'হিট ইন্ডিয়া'-এর লক্ষ্যে ফিট মোদীর মন্ত্র, 'ফিটনেস কী ডোজ, আধা ঘণ্টা রোজ'

'হিট ইন্ডিয়া'-এর লক্ষ্যে ফিট মোদীর মন্ত্র, 'ফিটনেস কী ডোজ, আধা ঘণ্টা রোজ'

ফিট ইন্ডিয়া ডায়ালগে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি সহ দেশের ফিটনেস আইকনদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আলোচনার নির্যাসকে মাধ্যম করে তিনি দেশবাসী নতুন ফিটনেস বার্তাও দিলেন। যার মূল বক্তব্য 'ফিট ইন্ডিয়া' মানেই হিট ইন্ডিয়া।

হিট ইন্ডিয়া-এর লক্ষ্যে ফিট মোদীর মন্ত্র, ফিটনেস কী ডোজ, আধা ঘণ্টা রোজ

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া ডায়ালগে অংশ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় শিক্ষণ মন্ডলের ন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি মুকুল কানিতকার, স্বামী শিবাধ্যানাম সরস্বতী, নিউট্রিসনিস্ট রুজুতা দিবাকর, অভিনেতা মিলিন্দ সুমন, জম্মু-কাশ্মীরের ফুটবলার আফসান আশিক ও প্যারা-অলিম্পিকের জ্যাভেলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঁঝারিয়া। ফিটনেস নিয়ে প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রত্যেকেই নিজের মতো করে মানুষের জীবনে শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

দেশজ খাবার খেয়ে বিশ্বের কথা ভাবার পরামর্শ দিয়েছেন নিউট্রিসনিস্ট রুজুতা দিবাকর। অন্যদিকে স্বামী শিবাধ্যানাম সরস্বতীর মানুষের জীবন গঠনে পাঁচ ক্যাপসুলের কথা উল্লেখ করেছেন। বলেছেন, মন্ত্র, আসনা, প্রাণায়ম, বিশ্রাম এবং ধ্যানেই নিহিত রয়েছে শরীরকে সচল রাখার রহস্য। প্রতিদিন নিয়ম করে শরীর চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বলেন অভিনেতা মিলিন্দ সুমন ও প্যারা-অলিম্পিকের জ্যাভেলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঁঝারিয়া। অন্যদিকে, পাঠ্যসূচিতে ক্রীড়া বাধ্য়তামূলক বিষয় করার যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নিয়েছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় শিক্ষণ মন্ডলের ন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি মুকুল কানিতকার।

সে সবের উর্ধ্বে সুস্থ সমাজ গঠনের জন্য শারীরিক ও মানসিক দক্ষতা, বিকাশ ও স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মরণ করিয়েছেন যে স্বয়ং স্বামী বিবেকানন্দ শারীরিক ও মানসিক গঠন কতটা গুরুত্ব দিতেন। সবশেষে দেশের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, 'ফিটনেস কী ডোজ, আধা ঘণ্টা রোজ'। অর্থাৎ দেশবাসীকে রোজ আধ ঘণ্টা করে শরীর চর্চা করার পরামর্শ দিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+