PM Modi On Olympics: ভারত অলিম্পিক্স আয়োজনে প্রস্তুত, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট দাবি
PM Modi On Olympics: ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদীর কথায় উঠে এলো, প্যারিস অলিম্পিক্স থেকে শুরু করে ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স আয়োজনের স্বপ্নের কথা।

প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদদের সঙ্গে আজই মিলিত হবেন প্রধানমন্ত্রী। লালকেল্লার ভাষণ থেকে ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় ভরালেন তিনি। সেই সঙ্গে প্যারালিম্পিক্সে অংশ নিতে চলা ক্রীড়াবিদদেরও শুভেচ্ছা জানিয়ে রাখলেন।
নরেন্দ্র মোদী বলেন, অলিম্পিক্সে জাতীয় পতাকা উঁচুতে তুলে ধরা যুবরা আজ আমাদের মধ্যে রয়েছেন। ১৪০ কোটি দেশবাসীর হয়ে আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি। কয়েক দিনের মধ্যেই আরও বহু ক্রীড়াবিদ প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিতে রওনা হবেন। সমস্ত প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানাচ্ছি।
এরপরই মোদী বলেন, ভারত সাফল্যের সঙ্গে জি২০ সামিট আয়োজন করেছে। সারা দেশে ২০০-র বেশি ইভেন্ট হয়েছে। এতেই প্রমাণিত হয় ভারত বড় মাপের ইভেন্ট আয়োজনে প্রস্তুত। এবার আমাদের লক্ষ্য ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করা। তার প্রস্তুতি আমরা নিচ্ছি।
উল্লেখ্য, এবার প্যারিস অলিম্পিক্স থেকে ভারত ৬টি পদক জিতেছে। তবে বেশ কিছু ক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করায় অন্তত হাফ ডজন পদক হাতছাড়া হয়েছে। ভিনেশ ফোগাটও পদক নিশ্চিত করার পর ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ছিটকে যান পদের দৌড় থেকে।
এবারই ভারত অলিম্পিক্সে সবচেয়ে বেশি ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেছে। ভারতীয় ক্রীড়াবিদদের আগাগোড়া উৎসাহিত করে আসছেন নরেন্দ্র মোদী। অলিম্পিক্সের প্রস্তুতি নেওয়ার জন্য ক্রীড়াবিদদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থসাহায্যও করছে কেন্দ্রীয় সরকার।
ভারতের ক্রীড়াবিদরা অলিম্পিক্সে যাওয়ার আগে তাঁদের সঙ্গে মিলিত হয়েছিলেন। পদকজয়ীদের ফোন করে অভিনন্দন জানান। ভিনেশ ফোগাট ফাইনালে নামার আগে ডিসকোয়ালিফাই হওয়ার পর এক্স হ্যান্ডলে তাঁর মনোবল বাড়ানোর প্রয়াস চালান মোদী। ভিনেশের জন্য শেষ অবধি লড়াই চালানোর আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
এর আগেও অনেকবার মোদী জানিয়েছেন, ভারতে অলিম্পিক্স আয়োজন করাই লক্ষ্য। সেজন্য জোরালোভাবে দাবিও জানাবে ভারত। আজ ফের প্যারিসের অলিম্পিয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মিলিত হবেন মোদী। মধ্যাহ্নভোজও সারবেন তাঁদের সঙ্গেই। তার আগে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে মোদীর ভাষণেও অলিম্পিক্সের উল্লেখ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন দেখার ২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যপূরণের আগে অলিম্পিক্স আয়োজনের টার্গেট পূরণ হয় কিনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications