PKL Season 11: পাটনা পাইরেটসকে হারাল ইউ মুম্বা, দক্ষিণী ডার্বিতে টাইটান্সের বিরুদ্ধে থালাইভাসের রুদ্ধশ্বাস জয়

PKL Season 11: প্রো কবাডি লিগে আজ ছিল দক্ষিণী ডার্বি। টুর্নামেন্টের সপ্তম সংস্করণের পর একাদশ সংস্করণে এসে তাতে জয়ের মুখ দেখল তেলুগু টাইটান্স।

তামিল থালাইভাসের বিরুদ্ধে অবশ্য তেলুগু টাইটান্স বেশ রুদ্ধশ্বাস জয়ই ছিনিয়ে নিল। এদিনের অপর ম্যাচে ২ পয়েন্টের ব্যবধানে পাটনা পাইরেটসকে হারিয়েছে ইউ মুম্বা।

PKL Season 11

হায়দরাবাদের গাচ্চিবৌলি জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে পাটনা পাইরেটসের বিরুদ্ধে ইউ মুম্বার জয় এলো ৪২-৪০ ব্যবধানে। পাটনার রেইডার দেবাঙ্ক একাই ১৫ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার অয়নের সংগ্রহ ৮। তবে ইউ মুম্বার রেইডার অজিত চ্যবন সকলকে টেক্কা দিয়ে ১৯ পয়েন্ট আদায় করে নেন। মনজিৎ পান ৫ পয়েন্ট।

দক্ষিণী ডার্বিতে চার বছর পর তেলুগু টাইটান্স জয়ের স্বাদ পেল। তামিল থালাইভাসকে হারাল ৩৫-৩৪ ব্যবধানে। তামিল থালাইভাসের রেইডার সচিন ১৭ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার নীতেশ কুমারের সংগ্রহ ৪ পয়েন্ট। টাইটান্সের হয়ে সর্বাধিক ১২ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার পবন শেরাওয়াত। আশিস নারওয়ালের সংগ্রহ ৯ পয়েন্ট।

এদিনের জয়ের সুবাদে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল ইউ মুম্বা। তাদের রয়েছে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট। তামিল থালাইভাস হেরে গেলেও তৃতীয় স্থানে। তাদের ঝুলিতে ৭ ম্য়াচে ২১ পয়েন্ট। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়েই চারে তেলুগু টাইটান্স। স্কোর পার্থক্যে থালাইভাসের চেয়ে পিছিয়ে তারা। ৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাটনা পাইরেটস আছে সাতে।

কাল প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়রজ মুখোমুখি হবে দাবাং দিল্লি কেসির। এরপর হরিয়ানা স্টিলার্স খেলবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+