PKL Season 11: দাবাং দিল্লি কেসি জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়রজের বিরুদ্ধে, গুজরাতকে হারাল হরিয়ানা

PKL Season 11: প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়রজের হার। টানা চার ম্যাচে হারের পর আজ দাবাং দিল্লি কেসি জয়ে ফিরল বাংলার ফ্র্যাঞ্চাইজিকে হারিয়ে।

হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে এদিনের অপর ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৩ পয়েন্টের ব্যবধান রেখে চূর্ণ করল হরিয়ানা স্টিলার্স।

PKL Season 11

আজকের প্রথম ম্যাচে টানটান লড়াইয়ের পর দাবাং দিল্লি কেসি ৩৩-৩০ ব্যবধানে হারাল বেঙ্গল ওয়ারিয়রজকে। দাবাং দিল্লির জয়ে অবদান রাখলেন রাইট রেইডার তথা অধিনায়ক আশু মালিক। তিনি একাই ১০ পয়েন্ট নিশ্চিত করেন। লেফট রেইডার বিনয় ৮ ও অলরাউন্ডার আশিস ৬ পয়েন্ট পান।

বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে সবচেয়ে বেশি ১৫ পয়েন্ট নিশ্চিত করেন রাইট রেইডার নীতিন কুমার। ডিফেন্ডার ফজল আত্রাচালি পেয়েছেন ৫ পয়েন্ট।

হরিয়ানা স্টিলার্সের কোচ মনপ্রীত সিং ও গুজরাত জায়ান্টসের কোচ রাম মেহর সিংয়ের রণকৌশলের দিকে ছিল সকলের নজর। দুই কোচের কৌশলের লড়াইয়ে বাজিমাত করলেন মনপ্রীতই। হরিয়ানা স্টিলার্স ৩৫-২২ ব্যবধানে হারাল গুজরাত জায়ান্টসকে।

হরিয়ানার রেইডার বিনয় ৯ ও অলরাউন্ডার মহম্মদরেজা শাদলুই ৬ পয়েন্ট ঝুলিতে পোরেন। নবীন ও সঞ্জয় চার পয়েন্ট করে এবং অধিনায়ক জয়দীপ ও জয় সূর্য তিন পয়েন্ট করে আদায় করে নেন। গুজরাতের হয়ে রেইডার গুমন সিং একাই পেয়েছেন ১১ পয়েন্ট। জিতেন্দ্র যাদবের সংগ্রহ ৪ পয়েন্ট।

পয়েন্ট তালিকার চারে এখন হরিয়ানা স্টিলার্স। তাদের রয়েছে ৭ ম্যাচে ২১ পয়েন্ট। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দাবাং দিল্লি কেসি অষ্টম স্থানে চলে এলো। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়রজের অবস্থান নবম স্থানে। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সকলের নীচে, দ্বাদশ স্থানে গুজরাত জায়ান্টস।

কাল জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে পাটনা পাইরেটসের বিরুদ্ধে। অপর ম্যাচে দাবাং দিল্লি কেসির প্রতিপক্ষ তামিল থালাইভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+