PKL-11: প্রো কবাডিতে গুজরাতের কাছে হার বাংলার, পাটনাকে পরাস্ত করে ফের শীর্ষে হরিয়ানা

PKL-11: প্রো কবাডি লিগে ফের পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিল হরিয়ানা স্টিলার্স। নয়ডা ইনডোর স্টেডিয়ামে আজ তারা হারিয়ে দিল পাটনা পাইরেটসকে।

এদিনের অপর দ্বৈরথে পয়েন্ট তালিকায় সকলের নীচে থাকা দলের কাছে হারল বেঙ্গল ওয়ারিয়রজ। গুজরাত জায়ান্টস ছিনিয়ে নিল বড় জয়।

PKL-11

আজকের প্রথম ম্যাচে অঘটন ঘটাল গুজরাত। বাংলার দলকে হারিয়ে দিল ৪৭-২৮ ব্যবধানে। গুজরাত জায়ান্টসের রেইডার তথা অধিনায়ক গুমন সিং একাই ১৭ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার প্রতীক দাহিয়া, রাইট রেইডার হিমাংশু ও অলরাউন্ডার জিতেন্দ্র যাদব ৬ পয়েন্ট করে আদায় করেন।

বেঙ্গল ওয়ারিয়রজের রাইট রেইডার নীতিন কুমার ১১ পয়েন্ট সংগ্রহ করেন। রাইট রেইডার সুশীল কাম্ব্রেকর পাঁচ পয়েন্ট পান। তিন পয়েন্ট করে নিশ্চিত করেন রেইডার মনিন্দর সিং ও ডিফেন্ডার ময়ূর কদম।

অন্য দিকে, হরিয়ানা স্টিলার্স ৩৭-৩২ ব্যবধানে হারাল পাটনা পাইরেটসকে। এটি টানা চতুর্থ জয় হরিয়ানার। রেইডার বিনয় ও অলরাউন্ডার মহম্মদরেজা শাদলুই হরিয়ানার হয়ে ৬ পয়েন্ট করে নিশ্চিত করেন। লেফট রেইডার শিবম পাতারে ও ডিফেন্ডার রাহুলের সংগ্রহ ৫ পয়েন্ট করে।

পাটনা পাইরেটসের হয়ে রেইডার দেবাঙ্ক ও লেফট রেইডার অয়ন ৭ পয়েন্ট করে নিশ্চিত করেন। লেফট রেইডার এম সুধাকরের সংগ্রহ ৩ পয়েন্ট। ৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে হরিয়ানা। ৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পাটনা আছে চারে।

৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়রজ রয়েছে আটে। দ্বাদশ স্থানে থাকা গুজরাতের ঝুলিতে ৯ ম্যাচে ১২ পয়েন্ট। এদিন তারা দ্বিতীয় জয় পেল। কাল ইউপি যোদ্ধাসের সামনে তেলুগু টাইটান্স। অপর ম্যাচে তামিল থালাইভাস খেলবে ইউ মুম্বার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+