ইউ মুম্বাকে হারিয়ে প্রো কবাডির শীর্ষে পাটনা পাইরেটস, তেলুগু টাইটান্সের বিরুদ্ধে গুজরাট জায়ান্টসের বড় জয়
প্রো কবাডির পয়েন্ট তালিকায় উত্থান-পতনের ধারা অব্যাহত। আজ ইউ মুম্বাকে ৪৩-২৩ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটির দখল নিয়েছে পাটনা পাইরেটস। অন্য ম্য়াচে, গুজরাট জায়ান্টস তেলুগু টাইটান্সকে বড় ব্যবধানে পরাস্ত করে জয়ের সরণিতে ফিরেছে।

(ছবি- প্রো কবাডি টুইটার)
পাটনা পাইরেটসের জয়ে বড় অবদান রাখেন রেইডার প্রশান্ত কুমার রাই ও সচিন, তাঁরা দুজনেই সাত রেইড পয়েন্ট আদায় করেন। সেই সঙ্গে ছিল নীরজ কুমার ও মহম্মদরেজার হাই ফাইভ। প্রথমার্ধের শেষেই ১৪ পয়েন্টে এগিয়ে ছিল পাইরেটস। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে জয়ের ব্যবধান ২০ পয়েন্টে নিয়ে যায় তারা। নীরজ কুমার ৮ ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন। ইউ মুম্বার হয়ে অভিষেক সিং ৮ রেইড পয়েন্ট আদায় করতে সক্ষম হন। চারটি ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন আশিস সাঙ্গওয়ান।
When former champions collided 🤜💥🤛 and the clash of the Titans took place ⚔️
— ProKabaddi (@ProKabaddi) January 11, 2022
Check out some of the best 📸📸 from #PATvMUM & #TTvGG and head to https://t.co/EWWLNME5nc for more! ⚡#SuperhitPanga pic.twitter.com/GqBy4pTlsW
অন্যদিকে, ৬ ম্যাচ পর জয়ের মুখ দেখল গুজরাট জায়ান্টস। অল রাউন্ডার রাকেশের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে তারা ৪০-২২ ব্যবধানে হারাল তেলুগু টাইটান্সকে। জায়ান্টসের ডিফেন্সও এদিন দারুণ পারফরম্যান্স উপহার দেয়। বিরতিতে গুজরাট এগিয়ে ছিল ২০-১৩ ব্যবধানে। তাদের হয়ে রাকেশ ১৬ রেইড পয়েন্ট ও পরবেশ ভৈসওয়াল ৫টি ট্যাকল পয়েন্ট আদায় করেন। তেলুগু টাইটান্সের হয়ে রজনীশ ১১ রেইড পয়েন্ট পেয়েছেন। তিনটি ট্যাকল পয়েন্ট আদায় করেন আকাশ চৌধুরী।
#PiratePanti ka baja danka 🥁 and @GujaratGiants got back to winning ways! 🥳
— ProKabaddi (@ProKabaddi) January 11, 2022
Take a look at where the teams stand after Match 48 of vivo Pro Kabaddi Season 8! 👌
Which team are you rooting for this season? 💁♂️#PATvMUM #TTvGG #SuperhitPanga pic.twitter.com/8wwiRh9mHt
এদিনের ম্যাচের ফলাফলের ভিত্তিতে ৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পাটনা পাইরেটস। দ্বিতীয় স্থানে থাকা দাবাং দিল্লি কেসির সঙ্গে পয়েন্টের ব্যবধান ২। ৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে ইউ মুম্বা। এদিন জেতায় ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে গুজরাট জায়ান্টস। একেবারে নীচে রয়েছে তেলুগু টাইটান্স, ৮ ম্যাচে তাদের ঝুলিতে ১০ পয়েন্ট। কাল হরিয়ানা স্টিলার্স নামবে ইউপি যোদ্ধার বিরুদ্ধে। অপর ম্যাচে লিগশীর্ষে যাওয়ার লক্ষ্যে বেঙ্গালুরু বুলসের সামনে দাবাং দিল্লি কেসি।












Click it and Unblock the Notifications