Paris Paralympics: রয়েছে প্রত্যাশার বিরাট চাপ, টোকিও-র পর প্যারিসেও ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী সুমিত
প্রত্যাশা অনুসারে প্যারিস অলিম্পিক্সে পদক জিততে পারেনি ভারত। এবার প্রত্যাশা প্যারালিম্পিক্সকে ঘিরে। আসন্ন প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদবকে। এবার ভারতের ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী পতাকা বাহক সুমিত।
মাইখেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুমিত বলেছেন, প্যারিস প্যারালিম্পিক্সের জন্য প্রস্তুতি খুব ভালো হয়েছে, আসন্ন প্রতিযোগিতার জন্য আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। গতবার যে ধরনের পরিকল্পনা নিয়ে প্যারালিম্পিক্সে অংশ গ্রহণ করেছিলাম তারথেকে বেশি কিছু বদল করছি না।'

পতাকা বাহক হতে পারার অনুভূতি সম্পর্কে সুমিত বলেছেন, এমন একটি দক্ষ দলের পতাকাবাহী হওয়া একটি খুব সুন্দর অনুভূতি। সোনার পদক জিতে ফেরার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হয়ে উঠতে পারাটা খুবই গর্বের অনুভূতি, এবং এতে আমি খুবই খুশি।
টোকিওর পর তাঁকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশার চাপ। এই সম্পর্কে সুমিত বলেন, সত্যি কথা বলতে, আমি যখন টোকিও প্যারালিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করেছি তার থেকে এখন অনে্ক পরিণত হয়েছি। কারণ টোকিওতে আমার সোনা জয়ের পর থেকে সবার প্রত্যাশা বহুগুণ বেড়েছে। এর আগে, আমার সম্পর্কে অনেকেই জানত না। আমিও গতবারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছি। বিষয়টি আমার পারফরম্যান্সের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। এবারের প্রস্তুতিটা দারুণ হয়েছে এবং দল আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছে।
চলতি মাসের শেষেই শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। ২৮ অগাস্ট শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ অবধি।ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪।
জ্যাভলিন তারকা প্যারা-অ্যাথলিট সুমিত আন্তিল এফ৬৪ বিভাগে বিশ্ব রেকর্ডধারী। সুনমিত টোকিও প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড করেছিলেন এবং স্বর্ণপদক জিতেছিলেন। সুমিত ২০২৩ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরও একটি সোনার পদক জেতেন এবং ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে ৭৩.২৯ মিটারের একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েন।












Click it and Unblock the Notifications