Paris Paralympics 2024: মনদীপ, পলক, অবনীরা হতাশ করলেন! সেমিফাইনালে উঠলেন মণীষা
Paris Paralympics 2024: প্যারিস অলিম্পিক্সে আজ ভারত এখনও অবধি উল্লেখযোগ্য সাফল্য নিশ্চিত করেনি। ব্যাডমিন্টন থেকে শ্যুটিংয়ে সঙ্গী একের পর এক ব্যর্থতা।
মহিলাদের প্যারা-ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন মনদীপ কৌর ও পলক কোহলি। শ্যুটিংয়ে আজ অনবী লেখারার আরও একটি পদক জেতার আশা থাকলেও তা হলো না।

শরীরের নিম্নাংশে প্রতিবন্ধকতা থাকা অ্যাথলিটরা অংশ নেন এসএল ৩ ক্যাটাগরিতে। প্যারা ব্যাডমিন্টনের এই বিভাগে মনদীপ কৌরের সামনে ছিলেন তৃতীয় বাছাই নাইজেরিয়ার বোলাজি মারিয়ম এনিওলা। ২৩ মিনিটে মনদীপ পরাস্ত হলেন ৮-২১, ৯-২১ ব্যবধানে।
গ্রুপ পর্বেও একই প্রতিপক্ষের কাছে হেরেছিলেন মনদীপ। প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এসএল ৪ বিভাগে ব্রোঞ্জজয়ী পলক কোহলিও হতাশ করলেন এদিন। পলক ২৮ মিনিটের লড়াইয়ে পরাস্ত হলেন ইন্দোনেশিয়ার খালিমাতুস সাদিয়ার কাছে। পলকের পরাজয়ের ব্যবধান ১৯-২১, ১৫-২১।
এসইউ ফাইভ ক্যাটাগরিতে সেমিফাইনালে উঠলেন ভারতের মণীষা রামদাস। মহিলা সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন জাপানের মামিকো টোয়োডাকে। খেলার ফল ২১-১৩, ২১-১৬। এসএইচ সিক্স বিভাগে শেষ আটের দ্বৈরথে নামবেম নিত্য শিবান সুমথি। নিত্যর সামনে পোল্যান্ডের অলিউইয়া স্মিজিয়েল।
পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে এসএল ফোরে ভারতের সুহাস যথীরাজ খেলবেন সুকান্ত কদমের বিরুদ্ধে। ফলে এই বিভাগে ভারতের একটি পদক নিশ্চিত হবেই। এসএল থ্রি-তে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে নীতেশ কুমার খেলতে নামবেম জাপানের ডাউসুকে ফুজিহারার বিরুদ্ধে।
এদিকে, শ্যুটিংয়ের মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ ১ ফাইনালে উঠতে পারলেন না ভারতের অবনী লেখারা ও সিদ্ধার্থ বাবু। যোগ্যতা অর্জন পর্বে অবনী শেষ করেন ১১ নম্বরে, সিদ্ধার্থ ২৮ নম্বরে। অবনীর পয়েন্ট ছিল ৬৩২.৮। সিদ্ধার্থর ৬২৮.৩। অবনী ফাইনালে উঠতে পারলেন না ১ পয়েন্টের জন্য। অষ্টম স্থানে থেকে যিনি ফাইনালে গেলেন তাঁর পয়েন্ট ৬৩৩.৮। এদিকে, মহিলাদের ১৫০০ মিটার টি১১ ইভেন্টে রক্ষিতা রাজু নিজের সেরা সময় করলেন (৫ মিনিট ১৬.১৩ সেকেন্ড)। যদিও তাতে তিনি ফাইনালে উঠতে পারেননি।












Click it and Unblock the Notifications