Paris Paralympics 2024: দ্বিতীয় পদকের লক্ষ্যে নামছেন অবনী-প্রীতিরা, রবিবার ফোকাসে কোন ইভেন্টগুলি?
রবিবার প্যারালিম্পিক্সের চতুর্থ দিন, ইতিমধ্যে ভারত পাঁচটি পদক জিতেছে। রবিবার পদক তালিকায় আরও উন্নতি করাই লক্ষ্য থাকবে ভারতীয়দের। শ্যুটিং থেকে অ্যাথলেটিক্স বা তিরন্দাজির মতো একাধিক ইভেন্টে নামছেন ভারতীয় ক্রীড়াবিদরা। রবিবার ছুটির দিনে কোন কোন ইভেন্ট গুলির দিকে নজর রাখবেন, কোন ইভেন্ট থেকে আসতে পারে পদক? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দুপুর একটায় ১০ মিটার এয়ার রাইফেলের আর ৩ বিভাগের যোগ্যতা অর্জন পর্বে নামবেন অবনী লেখরা, সিদ্ধার্থ বাবু। শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতেছেন অবনী লেখরা। ফাইনালে উঠলে তাঁরা পদক জয়ের লক্ষ্যে নামবেন বিকেল ৪.৩০ মিনিট থেকে।

দুপুর তিনটের সময় রয়েছে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগের মিক্সড ইভেন্টে নামবেন ভারতের শ্রীহর্ষ রামকৃষ্ণ। এই ইভেন্টের ফাইনােল ম্যাচ রয়েছে সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে। ৩.১২ মিনিটে প্যারা অ্যাথলেটিক্সের পুরুষদের শট পার্টে পদক জয়ের লক্ষ্যে নামবেন রবি রঙ্গলি।
ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে তিরন্দাজির পর্ব। পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে নামবেন রাকেশ কুমার। তিনি যদি যোগ্যতা অর্জন করেন তাহলে রাত ৯.১৬ মিনিট থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। রাত ১১.১৩ মিনিটে এই ইভেন্টের মেডেল রাউন্ডের ম্যাচ আছে। রাত ৮.১০ মিনিটে প্যারা ব্যাডমিন্টনে এসএল ৩ বিভাগে সেমিফাইনালে নামছেন নীতেশ কুমার। এই ম্যাচ জিতলেই পদক নিশ্চিত তাঁর।
একই সময়ে অন্য সেমিফাইনালে এসএল ৪ বিভাগে নামবেন সুকান্ত কদম। তাঁর প্রতিপক্ষ সুহাস এলওয়াই। প্যারা টেবল টেনিসের মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অব ১৬-র ম্যাচে নামছেন ভাবিনা প্যাটেল। রাত ১০.৪০ মিনিটে পুরুষদের হাইজ্যাম্পে টি৪৭ বিভাগে পদক জয়ের লক্ষ্যে নামবেন রাম পাল, নিশাদ কুমার।
Paris Paralympics 2024: শ্যুটিংয়ে পদক অব্যাহত ভারতের, তৃতীয় দিনে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস
রাত ১১.২৭ মিনিটে মহিলাদের ২০০ মিটারে নামবেন প্রীতি পাল। ১০০ মিটারে ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টির পর এবার ২০০ মিটারে প্রীতির লক্ষ্য পদকের রঙ বদল।সব মিলিয়ে রবিবার একাধিক পদক আসতে পারে।












Click it and Unblock the Notifications