Paris Olympics: রূপের আগুনে সতীর্থদের প্রস্তুতি ব্যাহত করার অভিযোগ, সুন্দরী সাঁতারুকে দেশে ফেরালো প্যারাগুয়ে
প্যারিস অলিম্পিক্সে ঘটনার ঘনঘটা। অলিম্পিক্স মানেই শুধু জয় পরাজয় বা রেকর্ড সৃষ্টির লড়াই নয়, একইসঙ্গে নানা ঘটনাবলী ঘটে এই ইভেন্টে। প্যারাগুয়ে দল পদক জয়ের ক্ষেত্রে খুব প্রচারে না এলেও তাঁরা এক সাঁতারু কিন্তু খবরের শিরোনামে। না পদক জেতার জন্য নয়, তাঁর সৌন্দর্যের জন্য।
লুয়ানা আলোন্সো তাঁর বয়স মাত্র ২০। প্যারাগুয়ের এই প্রতিযোগী সাঁতারের জন্য পরিচিত হলেও, আপাতত তাঁকে নিয়ে আলোচনা অন্য কারণে। প্য়ারাগুয়ের সুন্দরীর রূপের ছটায় চোখ ধাঁধিয়ে গিয়েছে বাকি অ্যাথলিটদের। তাঁর আচরণও এমনই যে, তাঁর দেশেরই বাকি প্রতিযোগিরা ইভেন্টে ঠিক মতো মনঃসংযোগ করতে পারছেন না।

শাস্তিস্বরূপ, তাঁকে গেমস ভিলেজ। থেকে বহিষ্কার করা হয়েছিল।প্যারাগুয়ের টিম ম্যানেজমেন্ট লুয়ানাকে দেশে ফেরত পাঠানোর কারণ ব্যাখা করেছে সংবাদমাধ্যমের কাছে। সেখানে জানানো হয়েছে, সুন্দরী লুয়ানা ভিলেজে থাকলে দলের বাকি খেলোয়াড়দের মনঃসংযোগ করতে নাকি সমস্যা হচ্ছিল। খেলা ছেড়ে লুয়ানার দিকেই মন চলে যাচ্ছিল প্যারাগুয়ের বাকি ক্রীড়াবিদদের। সে জন্যই নাকি লুয়ানাকে দেশে ফিরে যেতে বলা হয়।
প্যারাগুয়ের অলিম্পিক কমিটির বস লরিসা শ্যায়েরার এক বিবৃতিতে বলেছেন, 'তার উপস্থিতি প্যারাগুয়ের দলে একটি অনুপযুক্ত পরিবেশ তৈরি করছে।' লুয়ানা আলান্সো প্যারাগুয়ের মহিলা সাঁতারু । দলের বাকি সদস্যদের সঙ্গেই প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। রূপে সবার নজর কাড়লেও সাঁতারের ইভেন্টে উল্লেখযোগ্য ফল করতে পারেননি তিনি। সাঁতারের ইভেন্টের ফাইনালে ওঠার যোগ্যতা মান পার করতে পারেননি।
Paris Olympics 2024: পদক জিতেও ক্ষমাপ্রার্থী অধিনায়ক! ১০ গোল করার কৃতিত্ব সতীর্থদের দিলেন হরমনপ্রীত
দেশে ফিরে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্যারাগুয়ের সাঁতারু। একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, 'এটি এখন অফিসিয়াল! আমি সাঁতার থেকে অবসর নিচ্ছি, সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ! দুঃখিত প্যারাগুয়ে আমি শুধুমাত্র আপনাদের ধন্যবাদ জানাতে পারব!'প্যারাগুয়েতে ফিরে আসার পর, লুয়ানা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা প্রকাশ করেননি। কিন্তু পদক না জিতেই তুমুল চর্চায় তিনি।












Click it and Unblock the Notifications