Paris Olympics: কর্তাদের জন্য বিপুল বরাদ্দ, অ্যাথলিটদের নামমাত্র দৈনিক ভাতা, বিতর্কে আইওএ
প্যারিস অলিম্পিক্সে শুরুর আগেই বিতর্কে আইওএ। পিভি সিন্ধু-নীরজ চোপড়ারা দেশকে গর্বিত করার লক্ষ্য নিয়েই অলিম্পিক্সে নামতে চলেছেন। অথচ অ্যাথলিটদের সঙ্গেই করা হচ্ছে বিরাট বৈষম্য। সৌজন্যে আইওএ-র নীতি। যা নিয়ে বিতর্ক চরমে।
ভারতীয় অলিম্পিক সংস্থা প্যারিস অলিম্পিকে অ্যাথলিটদের জন্য বরাদ্দ করেছে দৈনিক ৪ হাজার টাকা। তিন বছর আগে টোকিও গেমসেও তাই-ই ছিল। অথচ কর্তাদের জন্য এর থেকে অনেক বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশ্ন উঠছে প্যারিসের মতো শহরে দৈনিক চার হাজার টাকায় কীভাবে চলবে ভারতীয় অ্যাথলিটদের। কেন চার বছর পরেও ভাতার অঙ্ক বৃদ্ধি পেল না।

ভারতীয় অলিম্পিক সংস্থার নানা খেলার ১২ জন কর্তা যাবেন প্যারিস। তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন। পিটি ঊষা আইওএর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর ২৬শে ডিসেম্বর একটি কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই মহার্ঘ ভাতা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। খরচ ভারসাম্য করার জন্য আইওএ সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্রীড়াবিদদের অংশগ্রহণ ভাতা ২ লক্ষ টাকা দেবে, যেখানে কোচ এবং সাপোর্ট সাফ প্রত্যেকে ১ লক্ষ টাকা পাবে। যদিও, আইওএকে খরচের পুরো বোঝা বহন করতে হবে না, ক্রীড়া মন্ত্রক এই খরচগুলির একটি অংশ কভার করতে সেট করেছে।
প্যারিস জুড়ে একদিকে যেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তেমনই বিশ্বের সব দেশের অ্যাথলিটরাই চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন। ব্যতিক্রম নয় ভারতও । এবার রেকর্ড সংখ্যক মেডেলের লক্ষ্য নিয়েই অলিম্পিক্সে অংশগ্রহণ করবে ভারত।২৬ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের আসর বসবে।












Click it and Unblock the Notifications