Paris Olympics 2024: ফাইনালে আরও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় অবিনাশ

প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে এখনও পর্যন্ত ভারতীয়দের উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। ব্যর্থতার মধ্যেই প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে পদকের আশা জিইয়ে রাখলেন অবিনাশ সাবলে। সোমবার রাতে পুরুষদের ৩০০০ মিটারে স্টিপলচেজে সবাইকে চমকে দিয়েই ফাইনা‌লে জায়গা করে নিয়েছেন ভারতীয় অ্যাথ‌লিট অবিনাশ সাবলে। বুধবার গভীর রাতে(ভারতীয় সময় অনুসারে) ফাইনা‌লে নামবেন তিনি। লড়াই কঠিন হলেও তাঁকে ঘিরে আরও একটা পদকের স্বপ্ন দেখছে গোটা দেশ।

ভারতের অলিম্পিক্সের ইতিহাসে অ্যাথলেটিক্সে একবারই এখনও পর্যন্ত পদক এসেছে। ২০২০ টোকিও অলিম্পিক্সের জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া। অবিনাশের সামনে এবার ইতিহাস সৃষ্টির লড়াই। যোগ্যতা অর্জন পর্বের থেকেও ফাইনালে আরও ভালো খেলার কথা জানালেন অবিনাশ।

Paris Olympics

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৩০০০ মিটারে স্টিপলচেজে ফাইনারলে উঠার পর সংবাদ সংস্থা এএনআইকে অবিনাশ জানিয়েছেন, আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম সেইভাবেই দৌড় শুরু করতে পেরেছি। ফাইনালে আরও ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য। শেষ অলিম্পিক্সে আমি একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারিনি। এবার ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য।'

একইসঙ্গে অবিনাশ আরও বলেন, 'বিগত কয়েক বছর ধরেই নিজেকে তৈরি করেছি এই প্রতিযোগিতার জন্য। অনেক পরিশ্রম করেছি। গত অলিম্পিক্সের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি। ফাইনা্লের জন্য নিজেকে প্রস্তুত করছি। গত অক্টোবর-নভেম্বর মাস থেকেই এই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছিলাম। এখন আমি মানসিকভাবে সম্পূর্ণ‌ প্রস্তুত। ফাইনাল ম্যাচে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

চলতি অলিম্পিক্সে পুরুষদের ৩০০০ মিটারে স্টিপলচেজে মোটা ৩৬ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। রাউন্ড ১ হিট ২-তে অবিনাশ পঞ্চম স্থান দখল করে ফাইনালে গেলেন। তাঁর সময় লেগেছে ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড। তিনটি হিট থেকে প্রথম পাঁচে শেষ করা মোট ১৫ অ্যাথলিট ফাইনালে পদকের জন্য ‌লড়াই করবেন।

সোমবার রাতে স্টাড ডে ফ্রান্সে নয়া ইতিহাস রচনা করেছেন অবিনাশ।প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই নজির গড়তে সফল তিনি । এই প্রথমবার ভারতের কোনও অ্যাথলিট ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছলেন । দৌড়ের শুরুটা বেশ ভালো করেছিলেন সাবলে। প্রথম থেকে লিড নেন তিনি। প্রথম দুই থেকে আড়াই মিনিট তিনি এগিয়ে ছিলেন। মাঝে কিছুটা পিছিয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবেই ফিনিশ করতে সক্ষম হন অবিনাশ।

২০২০ টোকিও অলিম্পিক গেমসে ফাইনালে পৌঁছাতে পারেননি। তিনি সেবার সপ্তম স্থানে শেষ করেছিলেন তাঁর হিটে। এবার তাঁর সামনে পদক জয়ের সুযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+