Paris Olympics 2024: ‘বিতর্কিত’ কঙ্গনার সঙ্গে তুলনা, সমালোচকদের কড়া জবাব দিলেন ‘পদকজয়ী’ সাইনা
অলিম্পিক্সে ভিনেশ ফোগাট ইস্যুতে ভিন্ন ধর্মী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সাইনা নেহওয়াল। সিন্ধু থেকে সাক্ষী-র মতো অলিম্পিক্সে পদকজয়ীরা ভিনেশের পাশে থাকলেও, একটু অন্যরকম মন্তব্যই করেছিলেন সাইনা। যা নিয়ে বিতর্কের ঝড় উঠে। এখানেই থেমে না থেকে নীরজ চোপড়াকেও নিয়েও একটি পডকাস্ট অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইনা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাইনা বলে বসেন, টোকিও অলিম্পিক্সে নীরজ যখন সোনা জিতল, তখন আমি জানলাম জ্যাভলিন বলে অ্যাথলেটিক্সে একটা ইভেন্ট রয়েছে। অলিম্পিক্সে পদকজয়ী শাটলারের এই মন্তব্য নিয়েও কম সমালোচনা হয়নি। এরজন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর তুলনা করা হয়। এহেন মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন সাইনা নিজেই।

সিন্ধু-সাক্ষীরা পাশে থাকলেও ভিনেশ ইস্যুতে ভিন্ন সুর শোনা গিয়েছিল সাইনা নেহওয়ালের গলায়। সাইনা পরোক্ষে ভিনেশের উপর দোষ চাপিয়ে বলেন,, এমন নয় যে ভিনেশ প্রথম অলিম্পিক্সে খেলছে। এটা ওর তৃতীয় অলিম্পিক্স। ও নিশ্চয়ই নিয়ম জানে। তা হলে এই পর্যায়ে এত বড় ভুল কী ভাবে হয়?
একইসঙ্গে অলিম্পিক্সে পদকজয়ী শাটলার আরও বলেছিলেন, সাধারণত অলিম্পিক্সের মতো আসরে এই ধরনের ভুল হয় না। কী ভাবে সেটা হল তা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। ভিনেশের সঙ্গে কোচ, ফিজিও থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকেই ছিল। আমার প্রশ্ন তার পরেও এত বড় ভুল হল কী করে? ভিনেশের আমার নিজেরই খারাপ লাগছে।"
কঙ্গনার যেভাবে বার বার বিতর্কিত মন্তব্য করেন এবং খবরের শিরোনামে থাকেন। ঠিক সেইভাবেই সাইনাও সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন, তাই তাঁকে বলি অভিনেত্রী তথা বিজেপি সাংসদের সঙ্গে তুলনা করা হয় সোশ্যাল মিডিয়ায়। এবার পাল্টা জবাবও দিলেন তিনি।
এর আগে বলিউড অভিনেত্রী, বর্তমানে সাংসদ কঙ্গনা একাধিকবার বিভিন্ন ইসুতে এমন মন্তব্য করেছেন, যাতে তিনি চরম ট্রোলড হয়েছেন। ঠিক সেই ভাবেই সাইনাকে আক্রমণ করলেন নেটিজ়েনরা। তবে সাইনা বুঝিয়ে দিলেন তিনি সমালোচনা মুখ বুজে মেনে নেবেন না। পাল্টা কড়া মন্তব্য করে যুদ্ধংদেহী মেজাজে সাইনা।












Click it and Unblock the Notifications