Paris Olympics 2024: পিভি সিন্ধুও ছিটকে গেলেন! ব্যাডমিন্টনে ভারতের পদকের ভরসা শুধু লক্ষ্য সেন

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনে আজ ভারতের হতাশার দিন। মহিলাদের সিঙ্গলস প্রি কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন পিভি সিন্ধু।

এর আগে, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির জুটি এবং এইচএস প্রণয়েরও বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে পদকের আশা টিকে শুধু লক্ষ্য সেনের উপর।

Paris Olympics 2024

সিন্ধু রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। টোকিও অলিম্পিক্সে জিতেছিলেন ব্রোঞ্জ। এবার প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর তিনটি অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়ার হাতছানি ছিল। যদিও যে কোর্টে আজ স্যাটচি জুটির বিদায় নিশ্চিত হয়েছে, সেখানেই হারলেন সিন্ধুও।

এবারের অলিম্পিক্সে সিন্ধু ছিলেন দশম বাছাই। এদিন প্রি কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনের হে বিং জিয়াও। ৫৬ মিনিটের মধ্যেই চিনের শাটলারের কাছে স্ট্রেট গেমে হেরে গেলেন সিন্ধু। প্রথম গেম চলে আধ ঘণ্টা, সিন্ধু হারেন ১৯-২১-এ। পরের গেমে ২৬ মিনিটে ১৪-২১-এ পরাস্ত সিন্ধু।

প্রথম গেমে রিচের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন সিন্ধু। শুরুর দিকে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ান। হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে। যদিও বডি স্ম্যাশে সিন্ধুকে বেকায়দায় ফেলে শেষের দিকে লিড বাড়িয়ে এই গেম জিতে নেন হে বিং জিয়াও।

প্রথম গেমে ভালো লড়াই চালালেও দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধুকে চেনা ছন্দে পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই পিছিয়ে পড়েন ২-৮-এ। সিন্ধু রক্ষণাত্মক খেলায় জোর দেন। কিন্তু তাঁর সমস্ত স্ম্যাশই তুলতে সমর্থ হন হে বিং জিয়াও। সিন্ধু গতির সঙ্গে মানিয়ে নিতেও পারেননি। ফলে আর লড়াই চালানোর মতো পরিস্থিতিও তৈরি করতে পারেনি। চিনের শাটলার দাপুটে জয় ছিনিয়ে নেওয়ায় সিন্ধুকে ফিরতে হচ্ছে একরাশ হতাশা সম্বল করেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+