Paris Olympics 2024: নিখাত জারিন ছিটকে গেলেন, হকিতে হারল ভারত, রেসওয়াকেও হতাশা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে আজ ভারতকে তৃতীয় পদকটি এনে দিয়েছেন স্বপ্নিস কুসালে। যদিও রেসওয়াকে পুরুষ ও মহিলাদের ইভেন্টে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে।

পুরুষদের হকিতে ভারত ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। যদিও আজই চলতি অলিম্পিক্সে প্রথম পরাজয়ের সাক্ষী হলেন হরমনপ্রীত সিংরা। ছিটকে গেলেন বক্সার নিখাত জারিনও।

Paris Olympics 2024

দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাতের পরাজয় আজ ভারতের কাছে বড় ঝটকা। ৫০ কেজি বিভাগের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী চিনের ই উউ। ইউ ফ্লাইওয়েট বা ৫২ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন। তিনি নেমেছিলেন শীর্ষবাছাই হিসেবে। নিখাত ছিলেন অবাছাই।

নিখাতকে এদিন একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন ইউ। সেখানে নিখাত প্রথম রাউন্ডে জার্মানির ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজারকে হারিয়েছিলেন। ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার এদিন হারলেন ০-৫ ব্যবধানে।

হকিতে বেলজিয়াম ২-১ গোলে হারাল ভারতকে। প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটের মাথায় অভিষেকের গোলে ভারত বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে দুটি গোল ছিনিয়ে নেয় বেলজিয়াম। ৩৩ মিনিটে থিবিউ স্টকব্রোয়েক্স ও ৪৪ মিনিটে জন-জন ডোহমেন গোল করেন।

এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত গ্রুপের শেষ ম্যাচটি খেলবে অজিদেরই বিরুদ্ধে। অস্ট্রেলিয়া জিতলে ভারত পয়েন্ট তালিকার তিনে নেমে যাবে। ভারতের ৪ ম্যাচে রয়েছে ৭ পয়েন্ট। বেলজিয়াম ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। অস্ট্রেলিয়ার পয়েন্ট হতে চলেছে ৪ ম্যাচে ৯।

আজ ২০ কিলোমিটারের রেসওয়াকের মেডেল ইভেন্ট ছিল। বিকাশ সিং ৩০ ও পরমজিৎ সিং ৩৭ নম্বর স্থানে শেষ করেন। জাতীয় রেকর্ডের অধিকারী অক্ষদীপ সিং ৬ কিলোমিটারের পরই সরে দাঁড়ান। বিকাশের সময় ১ ঘণ্টা ২২ মিনিট ৩৬ সেকেন্ড। পরজিতের ১ ঘণ্টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড।

এই বিভাগে সোনা জিতলেন ইকুয়েডরের ব্রায়ান ড্যানিয়েল পিন্তাদো (১ ঘণ্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ড), দ্বিতীয় স্থানে থেকে রুপো বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের আলভারো মার্টিনের (১ ঘণ্টা ১৯ মিনিট ৯ সেকেন্ড) এবং ব্রোঞ্জ জিতলেন ব্রাজিলের মাসিমো স্তানো (১ ঘণ্টা ১৯ মিনিট ১২ সেকেন্ড)।

উল্লেখ্য, এই ইভেন্টে ভারতের সেরা পারফরম্যান্স কেটি ইরফানের, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে তিনি দশম স্থানে শেষ করেন, ১ ঘণ্টা ২০ মিনিট ২১ সেকেন্ড সময় করে।

আজ মহিলাদের ২০ কিলোমিটার রেসওয়াকে প্রিয়াঙ্কা গোস্বামী শেষ করলেন ৪১ নম্বর স্থানে থেকে। তিনি ১ ঘণ্টা ৩৯ মিনিট ৫৫ সেকেন্ড সময় করেন। চিনের জিয়াউ ইয়াং সোনা জেতেন ১ ঘণ্টা ২৫ মিনিট ৫৪ সেকেন্ড সময় করে। রুপো ও ব্রোঞ্জ জেতেন যথাক্রমে স্পেনের মারিয়া পিরেজ (১ ঘণ্টা ২৬ মিনিট ১৯ সেকেন্ড) ও অস্ট্রেলিয়ার জেমিমা মনটাগ (১ ঘণ্টা ২৬ মিনিট ২৫ সেকেন্ড)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+